ধন্যি বিয়ে! অতিথিদের জন্য মণ্ডপে হাজির চিকিৎসক থেকে নাপিত-মুচি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে না ফাইভ স্টার হোটেল? ভাইরাল ভিডিও দেখে এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। কারণ অতিথিদের জন্য ছিল একের পর এক চমক পরিষেবা। ছিল ডাক্তার, নাপিত এমনকি জামাকাপড় ইস্ত্রি করার ব্যবস্থাও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই অভিনব আয়োজন দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সুবিধার জন্য আলাদা আলাদা সার্ভিস কাউন্টার তৈরি করা হয়েছিল। কোথাও ছিল নাপিতের ব্যবস্থা, যাতে অতিথিরা চাইলে মুহূর্তেই চুল বা দাড়ি ঠিকঠাক করে নিতে পারেন। আবার অন্য একটি কাউন্টারে রাখা হয়েছিল ইস্ত্রি করার পরিষেবা। কারও পোশাক কুঁচকে গেলে সঙ্গে সঙ্গেই তা ঠিক করে দেওয়ার ব্যবস্থা ছিল সেখানে। জুতো সেলাই এবং জুতো পলিশের জন্য মুচির ব্যবস্থাও ছিল। সবচেয়ে বেশি চমকে দিয়েছে মেডিকেল হেল্প ডেস্ক। অনুষ্ঠানে একজন চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছিল, যাতে কোনও অতিথি অসুস্থ বোধ করলে দ্রুত সাহায্য পান। এই ব্যতিক্রমী আয়োজন দেখে অতিথিদের অনেকেই মজা করে বলেছেন, এটি যেন বিয়ের অনুষ্ঠান নয়, বরং একটি ‘ফাইভ স্টার সার্ভিস জোন’। সোশ্যাল মিডিয়াতেও এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, আধুনিক বিয়েতে এখন আর শুধু জাঁকজমক দেখানোই লক্ষ্য নয়, বরং অতিথিদের আরাম ও অভিজ্ঞতার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ এটিকে ‘ফিউচার ওয়েডিং’ বলছেন, আবার কেউ মনে করছেন আগামী দিনে এই ধরনের আয়োজন আরও জনপ্রিয় হয়ে উঠবে। 

 

View this post on Instagram

 

A post shared by vivek_pandey_satna (@vivek_pandey_satna)

গত কয়েক বছরে বিয়ের ট্রেন্ডে বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে মূল আকর্ষণ ছিল দামি পোশাক, খাবার বা শোভাযাত্রা, এখন সেখানে ডেস্টিনেশন ওয়েডিং, থিম বেসড অনুষ্ঠান, লাইভ মিউজিক, গেম জোন, ফটো বুথের মতো নানা নতুনত্ব যোগ হচ্ছে। তবে একই অনুষ্ঠানে নাপিত, ডাক্তার ও ইস্ত্রির পরিষেবা একসঙ্গে দেখা যায় না। যদিও অনেকে মজা করে মন্তব্য করেছেন, ‘এভাবে চলতে থাকলে মানুষ হোটেলের বদলে বিয়েবাড়িতেই থাকতে চাইবে!’ আবার কারও মতে, এমন আয়োজন করা অত্যন্ত ব্যয়বহুল এবং সবার পক্ষে সম্ভব নয়। তবুও এই ভাইরাল বিয়ে প্রমাণ করে দিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের সংজ্ঞাও দ্রুত বদলে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক