রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

বিশ্বাস করা হয় যে, যখন সূর্য তার বন্ধু বুধের রাশি কন্যায় প্রবেশ করে, তখন সময়কালকে কন্যা সংক্রান্তি বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই আগামিকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পুজো। বিশ্বাস করা হয় যে, যখন সূর্য তার বন্ধু বুধের রাশি কন্যায় প্রবেশ করে, তখন সময়কালকে কন্যা সংক্রান্তি বলা হয়। আর প্রতি বছর কন্যা সংক্রান্তিতেই মহাবিশ্বের কারিগর বিশ্বকর্মার পুজো করার প্রথা রয়েছে। সাধারণত প্রতি বছর ১৭ সেপ্টেম্বর তারিখেই বিশ্বকর্মা পূজিত হন ।

হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামিকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৫৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। অর্থাৎ তখন থেকেই বিশ্বকর্মা পুজোর সময় শুরু হবে। সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত পুজো করা যাবে, এর পর দুপুরে ১২টা ১৫ মিনিট থেকে দুপর ১টা ৪৮ মিনিট পর্যন্ত পুজো দিতে পারবেন। এরপর বিকেল ৪টে ৫২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২৪ মিনিট পর্যন্ত পুজো দেওয়ার শুভক্ষণ। এর মাঝের সময়গুলিতে পুজো করা এড়িয়ে চলতে হবে। কারণ ১৭ সেপ্টেম্বর রাহুকালও শুরু হবে। যা বেলা একটা ৪৮ মিনিট থেকে ৩টে ২০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তাই এই সময়ে কোনও শুভ কাজ করা যাবে না।

হিন্দুশাস্ত্রে ভগবান বিশ্বকর্মার পুজো ও যজ্ঞ করার জন্যে একটি বিশেষ পদ্ধতি রয়েছে। পুজোর জন্যে প্রথমে একটি বেদির উপর ভগবান বিশ্বকর্মার একটি মূর্তি স্থাপন করতে হবে। এরপর ঠাকুরের সামনে পুজোর সরঞ্জাম রাখতে হবে। এরপর হাতে ফুল ও চালের দানা নিয়ে পুজোর মন্ত্র পাঠ করতে হবে। চারদিকে চালের দানা ছিটিয়ে ভগবানকে ফুল অর্পণ করতে হবে। তারপর বিশ্বকর্মার ধ্যান করতে হবে। বিশ্বকর্মার সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা