পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর একের পর এক ছবি তোলা। তাই পুজোর আগে ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখাতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। চান কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। তবে একগাদা কসমেটিকস নয়, রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যেতে পারে সহজ ঘরোয়া ফেস জেল। চাল, লবঙ্গ এবং অ্যালোভেরা, এই তিন উপকরণেই তৈরি হবে ‘রাইস অ্যান্ড ক্লোভ গ্লো জেল’। 

কী কী লাগবে?

২ টেবিলচামচ চাল

এক কাপ জল 

দুটি গোটা লবঙ্গ

এক চা-চামচ অ্যালোভেরা জেল (অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করলে কৃত্রিম সুগন্ধি বা অতিরিক্ত উপাদান কম রয়েছে এমন জেল বেছে নেওয়া ভাল) 

কীভাবে তৈরি করবেন?

প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে চাল, এক কাপ জল এবং গোটা লবঙ্গ দিয়ে কম আঁচে রান্না করুন। চাল নরম হয়ে জল কিছুটা ঘন ও জেলির মতো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর লবঙ্গটি তুলে ফেলুন। এরপর ব্লেন্ড করে মসৃণ জেল তৈরি করুন। এক টেবিলচামচ এই রাইস জেলের সঙ্গে এক চা-চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই তৈরি ঘরোয়া ফেস জেল।

মুখে লাগাবেন কীভাবে?

প্রথমে মুখ পরিষ্কার করে নিয়ে জেলের পাতলা স্তর লাগাতে হবে। চোখের চারপাশে না লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এই জেল ব্যবহারে ত্বক সাময়িকভাবে নরম ও মসৃণ অনুভূত হতে পারে এবং মুখে সতেজ ভাব আসতে পারে।

তবে  মাথায় রাখুন বেশ কিছু জিনিস 

লবঙ্গ কিছু মানুষের ত্বকে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। তাই সরাসরি মুখে ব্যবহারের আগে হাতে বা ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। পাশাপাশি এই জেল সারারাত মুখে রেখে দেওয়া উচিত নয়। যেহেতু এতে সংরক্ষণকারী উপাদান থাকে না, তাই তৈরি করার পর ফ্রিজে রাখলেও ২৪–৪৮ ঘণ্টার মধ্যে ব্যবহার করে ফেলা ভাল।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ