স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলতে শুধু ইচ্ছাশক্তিই যথেষ্ট নয়, মস্তিষ্ককেও সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কিছু সহজ কৌশল অবলম্বন করলে মানুষ স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর খাবারের প্রতি আকৃষ্ট হতে পারে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি নির্ভরতা কমাতে পারে। ফল ও শাকসবজি হাতের কাছে রাখলে সেগুলি খাওয়ার প্রবণতা বাড়ে। রান্নাঘর বা ডাইনিং টেবিলে ফল সাজিয়ে রাখা এবং স্বাস্থ্যকর স্ন্যাকস সহজলভ্য করে রাখলে মানুষ তুলনামূলকভাবে কম জাঙ্ক ফুড বেছে নেয়।

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার সময় টেলিভিশন, মোবাইল ফোন বা অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে থাকলে খাবারের প্রতি মনোযোগ বাড়ে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ধীরে ধীরে ও সচেতনভাবে খাওয়া তৃপ্তির অনুভূতি বাড়ায়। মস্তিষ্ক স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণকারী জিনিসের প্রতি আকৃষ্ট হয়। গবেষণায় দেখা গিয়েছে, উজ্জ্বল রংয়ের এবং চকচকে মোড়ক খাবারকে আরও লোভনীয় করে তুলতে পারে। খাবারের উপস্থাপনাও এই কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকর্ষণীয়ভাবে পরিবেশিত স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে এবং তা খাওয়ার আগ্রহ বাড়ায়। ক্যালোরির পরিমাণ নির্বিশেষে আয়তনের দিক থেকে প্রত্যেকে প্রায় একই পরিমাণ খাবার খেয়ে থাকে। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ না করেই পেট ভরা অনুভব করতে শাকসবজি, ফল এবং অন্যান্য কম ক্যালোরিযুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। খাবারের পাত্রের  ওজনও রসনা তৃপ্তিকে প্রভাবিত করতে পারে।

গবেষণায় আরও উঠে এসেছে, মানুষ মনে করে যে ভারী বাটি বা পাত্রে পরিবেশন করা খাবার বেশি তৃপ্তিদায়ক হবে, যা অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে এবং খাবারের পরিমাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। একই সঙ্গে ছোট প্লেট ব্যবহার করলে পরিমাণ কম হলেও মস্তিষ্ক সেটিকে বেশি খাবার হিসেবে গ্রহণ করতে পারে, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি কমে। খাবারের সময়কার আবহ সঙ্গীত গুরুত্বপূর্ণ। ধীর গতির সঙ্গীত ধীরে খেতে উৎসাহিত করে এবং ধীরে খাওয়ার সাথে কম ক্যালোরি গ্রহণের সাথে সম্পর্কিত। খাদ্যাভ্যাসে বড় পরিবর্তনের বদলে ছোট ছোট বাস্তবসম্মত পদক্ষেপ নিলে দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন অনেক সহজ হয়ে ওঠে। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি হলে মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ গড়ে ওঠে। এই প্রক্রিয়াকে ‘নিউরোপ্লাস্টিসিটি’ বলা হয়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর খাবারের প্রতিই স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত