হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে একা রয়েছেন। আচমকাই শুরু হল বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম কিংবা মাথা ঘোর। এমন পরিস্থিতিতে ভয় পেয়ে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের সম্ভাব্য লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি পরিষেবার সাহায্য নেওয়া চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে শুধু বুকে ব্যাথাই একমাত্র উপসর্গ নয়। বুকের অস্বস্তির পাশাপাশি হাত, পিঠ, চোয়াল বা পেটের উপরের অংশে ব্যথা কিংবা অস্বস্তি, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম এবং মাথা হালকা লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে।

১. প্রথমেই জরুরি পরিষেবায় ফোন করুন

হার্ট অ্যাটাকের সন্দেহ হলে প্রথম কাজই জরুরি চিকিৎসা পরিষেবায় যোগাযোগ করা। ভারতে জাতীয় জরুরি নম্বর ১১২ ব্যবহার করা যায়। ফোন করার সময় নিজের ঠিকানা এবং কী ধরনের উপসর্গ হচ্ছে তা স্পষ্ট করে জানান। সম্ভব হলে অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে যান।

২. দরজা খুলে রাখুন

আপনি যদি একা থাকেন এবং শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে, তা হলে জরুরি কর্মীরা যাতে সহজে বাড়িতে ঢুকতে পারেন, সেই ব্যবস্থা করে রাখা উপকারী। দরজা আনলক করে রাখুন এবং সম্ভব হলে বাইরে আলো জ্বালিয়ে দিন।

৩. নিরাপদ জায়গায় থাকুন

অযথা হাঁটাহাঁটি বা সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। যেখানে বসে বা আধাশোয়া অবস্থায় তুলনামূলক স্বস্তি পাচ্ছেন, সেখানেই থাকুন এবং সাহায্যের অপেক্ষা করুন। মাথা ঘুরলে বা দুর্বল লাগলে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি এড়ানোও জরুরি। 

৪. কাছের মানুষকে খবর দিন

পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশীকে ফোন করে জানান যে আপনার শারীরিক সমস্যা হচ্ছে এবং জরুরি পরিষেবায় যোগাযোগ করা হয়েছে। একা থাকলে এই তথ্যটি অন্য কাউকে জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ, যাতে প্রয়োজন হলে তিনি দ্রুত আপনার কাছে পৌঁছতে পারেন।

অ্যাসপিরিন কি খাওয়া যায়?

এখানে কিছুটা সতর্ক থাকা জরুরি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান রেড ক্রসের ২০২৪ সালের ফার্স্ট-এইড গাইডলাইন বলছে, প্রাপ্তবয়স্ক কোনও ব্যক্তি যদি সচেতন অবস্থায় হৃদ্‌যন্ত্রজনিত কারণে হতে পারে এমন বুকব্যথায় ভোগেন, তা হলে জরুরি পরিষেবার জন্য অপেক্ষা করার সময় ১৬২–৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খাওয়ার কথা বিবেচনা করা যেতে পারে। তবে অ্যাসপিরিনে অ্যালার্জি থাকলে, চিকিৎসক আগে থেকে নিষেধ করে থাকলে বা এটি খাওয়া নিয়ে কোনও সন্দেহ থাকলে তা নেওয়া উচিত নয়।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা