২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে ছবি ও ভিডিও! হোয়াটসঅ্যাপে চালু নয়া ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। এবার মেটার মালিকানাধীন এই অ্যাপে চালু হল ‘ডিসঅ্যাপিয়ারিং স্ট্যাটাস’ ফিচার, এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ছবি ও ভিডিও। ফলে হোয়াটসঅ্যাপে এখন আরও বেশি ইন্টারঅ্যাকটিভ এবং রিয়েল টাইম আপডেট শেয়ারিং প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে। এই স্ট্যাটাস শুধুমাত্র সেই ব্যবহারকারীরাই দেখতে পারবেন যারা সংশ্লিষ্ট চ্যানেলটি ফলো করেন। এই স্ট্যাটাসগুলি হোয়াটসঅ্যাপের আপডেট ট্যাবের ‘Status Tray’-তে দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেই স্ট্যাটাসে রিঅ্যাক্ট করতে পারবেন এবং নিজেদের হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারবেন।

প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে Android ও iOS ব্যবহারকারীদের জন্য এই ফিচারের রোল আউট শুরু করেছে। এতদিন শুধুমাত্র স্থায়ী পোস্ট বা আপডেট শেয়ার করা যেত এই প্ল্যাটফর্মে। নতুন এই হোয়াটসঅ্যাপে ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা এমন কনটেন্ট শেয়ার করতে পারবেন যা অল্প সময়ের জন্য দৃশ্যমান থাকবে। অনেকটা Instagram Stories বা Facebook Stories এর মতো অভিজ্ঞতা এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও। নতুন ফিচার ব্যবহার করতে অ্যাডমিনদের ‘Create Status’ অপশনে যেতে হবে। সেখানে ছবি, ভিডিও বা টেক্সট আপলোড করে তাতে স্টিকার, ক্যাপশন, ইমোজি কিংবা অন্যান্য এডিট যোগ করা যাবে। একাধিক চ্যানেল পরিচালনা করলে কোন চ্যানেলে স্ট্যাটাস পোস্ট করা হবে, সেটিও নির্বাচন করা সম্ভব হবে। এই ফিচার মূলত দ্রুত আপডেট, ঘোষণা, লাইভ ইভেন্টের মুহূর্ত বা সীমিত সময়ের তথ্য শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ চ্যানেল ফিচারকে আরও জনপ্রিয় করে তুলবে। বর্তমানে Instagram, Telegram এবং Snapchat এর মতো প্ল্যাটফর্মে অস্থায়ী কনটেন্ট শেয়ারিং অত্যন্ত জনপ্রিয়। সেই ট্রেন্ডকে মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ এই নতুন সুবিধা আনছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের জন্য এটি বড় সুযোগ হয়ে উঠতে পারে, কারণ তারা এখন দ্রুত দর্শকদের কাছে তাৎক্ষণিক আপডেট পৌঁছে দিতে পারে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মটি চ্যানেলে পোল, ভয়েস আপডেট এবং অ্যাডমিন টুলসের মতো সুবিধা যুক্ত করেছে। নতুন এই ফিচার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করা হচ্ছে। ডিজিটাল যোগাযোগের জগতে দ্রুত পরিবর্তনের মধ্যে হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।  

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন