মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ব্যবহৃত বালিশের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা রয়েছে। বালিশ দীর্ঘসময় মুখ ও মাথার সংস্পর্শে থাকে, তাই এতে মৃত ত্বকের কোষ, ধূলিকণা জমে। বিশেষজ্ঞদের মতে, অনেক বালিশে পলিইউরেথেন ফোমের মতো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়, যা সময়ের সাথে সাথে ভেঙে গিয়ে ক্ষতিকারক যৌগ নির্গত করতে পারে। নিয়মিত আপনার বালিশ পরিষ্কার বা পরিবর্তন না করেন, তবে তা থেকে ব্রণ, অ্যালার্জি এবং ত্বকের জ্বালাপোড়ার মতো সমস্যাও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ঘুমের মানই নষ্ট করে না, বরং ত্বক, শ্বাসযন্ত্র ও ঘাড়ের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি এক অর্থোপেডিক সার্জন জানান, বালিশেরও দীর্ঘদিন ব্যবহারের ফলে এতে ডাস্ট মাইট ও বিভিন্ন অ্যালার্জেনের উপস্থিতিও বাড়ে, যা অ্যালার্জি, ত্বকের জ্বালা বা ব্রণের সমস্যা তৈরি করতে পারে। পুরোনো ও অপরিষ্কার বালিশ শুধু স্বাস্থ্যঝুঁকিই বাড়ায় না, বরং ঘাড় ও মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখতেও ব্যর্থ হয়। ফলে ঘুম থেকে উঠে ঘাড়ে ব্যথা, কাঁধে অস্বস্তি বা মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। বালিশের স্থায়িত্ব মূলত তার উপাদানের ওপর নির্ভর করে।

পলিয়েস্টার বালিশ: ৬ মাস থেকে ২ বছর

ফেদার বালিশ: ১ থেকে ৩ বছর

মেমোরি ফোম বালিশ: ২ থেকে ৩ বছর

ল্যাটেক্স বালিশ: ৩ থেকে ৪ বছর

বাকউইট বালিশ: ৩ থেকে ৫ বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

সাধারণত বালিশ যদি চ্যাপ্টা হয়ে যায়, আগের মতো ঘাড়ে সাপোর্ট না দেয় অথবা নিয়মিত পরিস্কারের পরেও  দুর্গন্ধ ও হলদে দাগ থেকে যায়, তাহলে সেটি বদলানোর সময় এসেছে। এছাড়া সকালে ঘাড় বা কাঁধে ব্যথা নিয়ে ঘুম ভাঙলেও নতুন বালিশের কথা ভাবা দরকার। ঘুমের সময় মাথা, ঘাড় ও মেরুদণ্ডকে সঠিকভাবে সমর্থন দেওয়ার জন্য উপযুক্ত বালিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বালিশ ব্যবহার করলে ঘাড়ের চাপ কমে, ঘুমের মান উন্নত হয় এবং দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে।, শুধু বালিশের কভার ধোয়া যথেষ্ট নয়। স্বাস্থ্যকর ঘুম ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দিষ্ট সময় অন্তর বালিশ পরিষ্কার করা এবং প্রয়োজন হলে নতুন বালিশ ব্যবহার করা উচিত।

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের