বানিয়ে ফেলুন ডিমের এক অসাধারণ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেন 65 তো খেয়েছেন, কখনও এগ 65 খেয়েছেন কী? না খেলে এক্ষুনি বানিয়ে নিন। ডিম তো মোটামুটি আট থেকে আশি সবার প্রিয়। তাই দেরি না করে চটজলদি দেখে নিন রেসিপি।

উপকরণ:- সিদ্ধ এবং ছোট টুকরো করে কাটা ডিম, প্রয়োজন মত ময়দা, বেকিং পাউডার,কর্ন ফ্লাওয়ার, বেসন, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা, টক দই, গোলমরিচ গুঁড়ো, চেরা ও কাটা কাঁচা লঙ্কা, প্রয়োজন মত হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস, সুইট রেড চিলি সস কাঁচা ডিম (১ টি), সাদা তেল

প্রণালীঃ- প্রথমে টুকরো করা ডিম একটি বোলে নিয়ে নিন। এবার একে একে রসুন কুচি, আদা কুচি, টক দই, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য নুন-চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে ডিমের মিশ্রণটি ছোটো বলের আকারে করে বাদামি করে ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লাল লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, টমেটো সস ও সামান্য চিনি দিয়ে ভালভাবে নেড়েচেড়ে নিন। কারি পাতা দিয়ে আবার নাড়ুন। সুইট রেড চিলি সস দিন। সস মোটামুটি তৈরি হয়ে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। ভা করে নাড়ুন যাতে সসের সঙ্গে মিশতে পারে। সসের সঙ্গে ভালভাবে মিশে গেলে ইন্ডাকশন বন্ধ করে দিন। এবার একটি সার্ভিং বোলে ঢেলে পরিবেশন করুন.

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ