রবিবার জলখাবারে রাখুন স্বাস্থ্যকর উপায়ে বানানো লুচি-পরোটা

ছুটির দিনটা শুরুটা হয় সকলের লোভনীয় ব্রেকফাস্ট দিয়ে। আর সেখানে যদি লুচি-তরকারি থাকে, তাহলে আর কোনও কথা নেই! ছুটির দিনটা একেবারে জমে ক্ষীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের সকালের বেশিরভাগ মানুষই চান ব্রেকফাস্টে কচুরি-আলুর দম থাকুক। সারা সপ্তাহ হাড়ভাঙা পরিশ্রমের পর একটা দিন পরিবারের সঙ্গে সবাই সুন্দরভাবে কাটাতে চান সকলেই। ছুটির দিনটা শুরুটা হয় সকলের লোভনীয় ব্রেকফাস্ট দিয়ে। আর সেখানে যদি লুচি-তরকারি থাকে, তাহলে আর কোনও কথা নেই! ছুটির দিনটা একেবারে জমে ক্ষীর। আর লুচি-তরকারি সবসময়েই বাঙালির ‘ফেভরিট’। কিন্তু নিয়মিত লুচি-পরোটা খাওয়াও আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

তা বলে কি লুচি-পরোটা খাওয়া ছেড়ে দেবেন? না মোটেও নয়! বরং জলখাবারে পরোটা, কচুরি খান স্বাস্থ্যকর উপায়ে। ময়দার তৈরি লুচি, পরোটা, কচুরি খাওয়া বাদ দিন। বরং ময়দার বদলে আটার তৈরি লুচি গান। ওটসের আটা, রাগি ও বার্লি থেকে তৈরি আটা বাড়িতে রাখতে পারেন। কারণ এই ধরনের আটায় ফাইবার এবং ক্যালোরির পরিমাণ কম থাকে। যা স্বাস্থ্যের কোনও ক্ষতি করেনা।

লুচি-পরোটার আটা মাখবেন কীভাবে?

লুচি-পরোটার জন্য আটা মাখার সময় জোয়ান, কালো জিরে যোগ করতে পারেন। এই সব মশলা হজম উন্নত করে এবং খাবারে স্বাদ বাড়ায়। এছাড়াও আটার সঙ্গে বিট-গাজর, পালং শাক, আলু, ফুলকপি ইত্যাদি সবজি সেদ্ধ করে মাখতে পারেন। আবার লুচি-পরোটার পুরও বানাতে পারেন এসব সব্জি দিয়ে। এছাড়া ডুবো তেলে নয়, নামমাত্র তেলে পরোটা ভাজতে হবে। বা তেলে না ভেজে পরোটা সেঁকেও খেতে পারেন। যার ফলে থাকবে না গ্যাস-অম্বল ভয়, কোলেস্টেরলও বাড়বে না। আর লুচি-পরোটার সঙ্গে তরকারির বদলে রাখতে পারেন আচার। তাতেও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

 

 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন