কনকনে শীতে আয়ুর্বেদিক ওষুধের মত কাজ করে এই স্যুপ, কীভাবে বানাবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। লেপের বাইরে পা বের করার কথা ভাবলেই হাড় হিম হয়ে যাচ্ছে। অনেকে এই শীতকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। তবে প্রচন্ড ঠাণ্ডার কারণে কাশি, সর্দি, ঠান্ডা লাগা, ভাইরাল ইনফেকশন, দুর্বলতা এবং বদহজমের মত অসুবিধায় ভুগছেন। সর্বদাই মনে হচ্ছে এই ঠাণ্ডায় যদি একটু গরম কিছু খাওয়া যায় তাহলে গলায় আরাম লাগবে । আবহাওয়ার জন্য রইল  মুগডালের সুপের রেসিপি যা আয়ুর্বেদিক ওষুধের মত কাজ দেবে।

উপকরণ 

মুগ ডাল (হলুদ বা সবুজ)
পেঁয়াজ, রসুন, আদা (কুচি করা)
টমেটো কুচি
কাঁচা মরিচ
জিরা
হিং
হলুদ গুঁড়ো
তেল বা ঘি
লবণ
গোলমরিচ গুঁড়ো
ধনে পাতা কুচি
লেবুর রস
সবজির স্টক
গাজর

পদ্ধতি

মুগ ডাল ভালো করে ধুয়ে  সারারাত ভিজিয়ে রাখুন। এবার ভেজানো ডাল প্রেসার কুকারে পরিমাণমতো জল ও সামান্য লবণ দিয়ে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। জল ফেলে দেবেন না।  এবার একটি প্যানে তেল না ঘি গরম করে জিরা ফোঁড়ন দিন।  তারপর আদা, রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা  ভেজে নিন। এরপর গাজর, টমেটো ও অন্যান্য সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন  নরম হওয়া পর্যন্ত। এবার নরম হলে  সেদ্ধ ডাল ও  ডালের  জল প্যানে ঢেলে দিন। প্রয়োজন হলে  একটু জল ও লবণ দিন। ভালো করে মিশিয়ে ৫-৭ মিনিট ফোটান। নামানোর আগে লেবুর রস, গোলমরিচ ও ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। শীতে গলার জন্য দারুন উপকার পাবেন। বিশেষ করে যারা হজমের সমস্যায় ভোগেন, ঠান্ডা-কাশিতে বারবার আক্রান্ত হন বা ভাইরাল সংক্রমণে দুর্বল হয়ে পড়েন—তাদের জন্য মুগডালের তৈরি এই আয়ুর্বেদিক স্যুপ অত্যন্ত কার্যকর।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন