ভেটকি-ইলিশকে টাটা বলুন, কাতলা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজ থেকে ফিরে এসে প্রতিদিন একঘেঁয়ে মাছের ঝোল খাওয়া এখন আর তেমন ভালো লাগে না? মাঝে মাঝে স্বাদবদলের ইচ্ছে তো হয়ই। কিন্তু ফ্রিজে কাতলা মাছ ছাড়া আর কিছু নেই। তবুও চিন্তার কিছু নেই। বাগান থেকে তাজা কলাপাতা নিয়ে যদি হালকা পাতুরি বানানো যায়, তাহলে স্বাদে নতুন মাত্রা যোগ হবে। যদিও খাদ্যরসিকরা ভেটকি বা ইলিশের পাতুরির সঙ্গে তুলনা করতে পারেন, তবুও কাতলাও কম নয়। সহজলভ্য এই মাছ দিয়ে চটজলদি তৈরি করতে পারবেন।

কী কী লাগবে?

•কাতলা মাহে পেটি: ৪-৫ টুকরো

•কালো সর্ষে: ২ টেবিল চামচ

•সাদা সর্ষে: ২ টেবিল চামচ

•পোস্ত: ২ টেবিল চামচ

•আদা বাটা: ১ চা চামচ

•রসুন বাটা: ১ চা চামচ

•সর্ষের তেল: ৪ টেবিল চামচ

•টক দই: ১ টেবিল চামচ

•গুঁড়ো হলুন: আধ চা চামচ

•কাঁচালঙ্কা: ৩-৪টি

•নুন: পরিমাণমতো

•কলাপাতা: ১-২টি

কী ভাবে বানাবেন?

প্রথমে প্রয়োজন দু’রকম সর্ষে, পোস্ত এবং দু’টি কাঁচালঙ্কা। এগুলো একসাথে ভালো করে বেটে নিন। এরপর সর্ষে-পোস্ত বাটার মিশ্রণে সামান্য হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ঝরানো টক দই, আদা-রসুন বাটা এবং স্বাদমতো নুন দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মশলার সঙ্গে কাতলা মাছ ভালোভাবে ম্যারিনেট করে মশলার সঙ্গে কাতলা মাছ ভালোভাবে ম্যারিনেট করে রাখুন, যাতে সব স্বাদ মাছের মধ্যে মিশে যায়।

কলাপাতা ধুয়ে ছোট ছোট টুকরো করে চাটুতে হালকা সেঁকে রাখুন। এতে পাতুরি বানানোর সময় পাতা ফেটে যাবে না। এবার পাতায় সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করা মাছ রাখুন, উপরে কাঁচালঙ্কা সাজিয়ে দিন। প্রতিটি মাছকে পাতায় মোড়ে সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে নিন।

শেষে কড়াইতে তেল গরম করে পাতুরি মাছগুলো উল্টে-পাল্টে সেঁকে নিন। ধীরে ধীরে তাপ দেওয়ার কারণে মাছ পুরোপুরি রান্না হবে এবং পাতার ভিতরে রসালো থাকবে। এইভাবে সহজেই তৈরি হবে সুস্বাদু কাতলা মাছের পাতুরি, যা প্রতিদিনের একঘেঁয়ে মাছের ঝোলকে করবে রঙিন এবং মজাদার।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন