পঞ্জাবীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বৈশাখীতে এই খাবারগুলি মাস্ট

বৈশাখী উৎসব, প্রতিটি পঞ্জাবী পরিবারেই এই উৎসবের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনে পঞ্জাবীদের পাত সাজে তাঁদের ঐতিহ্যশালী কিছু খাবারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালিদের মত পঞ্জাবীদের মধ্যেও পয়লা বৈশাখের দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। শুধু এক্ষেত্রে নামান্তর ঘটে। পয়লা বৈশাখ হয়ে যায় এক্ষেত্রে বৈশাখী উৎসব। প্রতিটি পঞ্জাবী পরিবারেই এই উৎসবের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনে পঞ্জাবীদের পাত সাজে তাঁদের ঐতিহ্যশালী কিছু খাবারে। দেখে নিন কী কী থাকে সেই তালিকায়।

সর্ষো দা সাগ-মাক্কি দি রোটি- পঞ্জাবীদের বৈশাখী উদযাপনে যেসমস্ত খাবার থাকে তাঁর মধ্যে অন্যতম ও প্রধান হল ‘সর্ষো দা সাগ-মাক্কি দি রোটি’।  পঞ্জাবী খাবারের মধ্যে এই নিরামিষ পদটি বিশেষভাবে সুস্বাদু ও উল্লেখযোগ্য।  

ছোলে ভাটুরেঃ পঞ্জাবীদের নানা উৎসবে ও বিশেষত তাদের বৈশাখীর মত উৎসব উদযাপনে যে খাবারগুলি থাকে তার মধ্যে অন্যতম হল ‘ছোলে ভাটুরে’। তবে শুধু পঞ্জাবীরাই নন সারা দেশ জুড়েই এই খাবারটির চাহিদা তুঙ্গে থাকে। আর সবথেকে বেশি যা এই খাবারের আকর্ষণ তা হল নরম তুলতুলে ভাটুরে ও নানা পঞ্জাবী মশলা সহযোগে ছোলের স্বাদ। যা বৈশাখীর অন্যতম খাবার।

লস্যিঃ পঞ্জাবী খাবারের আরেক আকর্ষণ হল লস্যি। বড় গ্লাসের এক গ্লাস লস্যি সব খাবারের শেষে চাইই চাই। এই লস্যিও পঞ্জাবীদের বৈশাখীর এক অন্যতম খাবার। যার নানা প্রকারভেদ থাকে। যেমন, ম্যাঙ্গো লস্যি, রোজ লস্যি, আনারসের লস্যি। পঞ্জাবী খাবারের এক অন্যতম পানীয় লস্যি বৈশাখীতে মাস্ট। 

পঞ্জাবী ডাল তড়কাঃ পঞ্জাবী রান্না মানেই তাতে থাকবে তড়কা অর্থাৎ মশলার আধিক্য। নানা মশলা দিয়ে বানানো পঞ্জাবী ডাল তড়কার স্বাদের কোনও তুলনা নেই। যা এই উৎসবে অত্যাবশ্যকীয় খাবার পঞ্জাবীদের জন্য। 

তন্দুরি চিকেনঃ পঞ্জাবী আমিষ পদের মধ্যে তন্দুরি চিকেন হল অন্যতম। যেকোনো পঞ্জাবী উৎসব এই খাবার ছাড়া থাকে অসম্পূর্ণ। আর তাই যেসকল পঞ্জাবী তাঁদের পাতে আমিষ পদ খান তাদের জন্য বৈশাখীর মত উৎসবে এটি হল অত্যাবশ্যকীয় খাবার। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ