পাতুরি নয় পোলাওয়ের সঙ্গে পাতে রাখুন ভেটকির কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ভেটকি মাছ এলেই মাথায় আস্য পাতুরি রান্নার কথা। তবে অনেকেই আবার ঝোল খেতেও পছন্দ করেন। কিন্তু জানেন কি এই ভেটকি দিয়ে ঝোল বা পাতুরি ছাড়াও আরও অনেক ভিন্ন স্বাদের রান্না করা যায়। খেতেও হয় দুর্দান্ত। এমন একটি রেসিপি রয়েছে যা পোলাওয়ের সঙ্গেও যাবে দুর্দান্ত। একবার খেলে ভুলে যাবেন পোলাও আর কষা মাংসের কথা। তাই দেরি না করে জেনে নিন ভেটকি মাছের কোর্মা রান্নার সহজ রেসিপি।

উপকরণ 

৬ টুকরো ভেটকি মাছ

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

২ টেবিল চামচ ঘি

১ কাপ টম্যাটোবাটা

১ কাপ পেঁয়াজ কুচি

আধ কাপ পেঁয়াজবাটা

পরিমাণ মতো সর্ষের তেল

১ কাপ দই

স্বাদ মতো নুন

১/৪ চা চামচ জয়িত্রীগুঁড়ো

পদ্ধতি

প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ।  তারপর ননস্টিক পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি   লালচে করে ভেজে নিন। তারপর  নিকটা তেল দিয়ে মাছগুলি ভাল করে ভেজে তুলে নিন।   সেই তেলেই পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে কষিয়ে   যোগ করুন  হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । ভালো করে কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে টম্যাটো বাটা দিয়ে  নাড়াচাড়া করে যোগ করুন ফেটানো দই,  স্বাদমতো নুন, জয়িত্রীগুঁড়ো আর ভেজে রাখা পেঁয়াজ। আরও কিছু ক্ষণ কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ  চলে গেলে সামান্য জল দিয়ে ফুটিয়ে দিয়ে দিন ভেজে রাখা মাছগুলি । মিনিট পাঁচেক ঢেকে ঢিমে আঁচে রান্না করুন। শেষে মাছের উপর ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ভেটকির কোর্মা।

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর