গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম ভাতের সঙ্গে একটু কাঁচা নুন খাওয়া বাঙালির কাছে বহু দিনের পুরনো অভ্যাস। অনেকের কাছে তো প্রথম গ্রাসটাই অসম্পূর্ণ লাগে নুন ছাড়া। কিন্তু স্বাদের জন্য এই ছোট্ট অভ্যাসই শরীরের কতটা মারাত্মক ক্ষতি করে জানলে চমকে উঠবেন। এই কাঁচা নুন খাওয়া শরীরে অতিরিক্ত সোডিয়াম ঢোকার অন্যতম কারণ হতে পারে। নিয়মিত খাবারের সঙ্গে আলাদা করে নুন খাওয়ার অভ্যাসে ঠিক কি কি ক্ষতি হয় জেনে নিয়ে এখনই সতর্ক হন। 

সম্প্রতি আমেরিকার তুলান ইউনিভার্সিটির তরফে এক গবেষণা করা হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষের উপর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের ভিত্তিতে ওই গবেষণায় খাবারে অতিরিক্ত নুন যোগ করার অভ্যাস এবং অকালমৃত্যুর ঝুঁকির মধ্যে সম্পর্কের কথা উঠে এসেছে। গবেষণাটি  ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ প্রকাশিত হয়েছিল। 

বেশি নুন মানেই বেশি সোডিয়াম

নুনের প্রধান উপাদান সোডিয়াম। শরীরের স্বাভাবিক কার্যকলাপের জন্য নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম প্রয়োজন হলেও মাত্রাতিরিক্ত সোডিয়াম দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের খাদ্য তালিকায় দৈনিক নুনের পরিমাণ ৫ গ্রামের মধ্যে রাখা উচিত। 

বাড়তে পারে রক্তচাপ

অতিরিক্ত সোডিয়াম বা নুন গ্রহণের সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে হৃদ্‌যন্ত্র ও রক্তনালীর উপর চাপ বাড়তে পারে। এর ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো গুরুতর সমস্যার ঝুঁকিও বাড়ে।

কিডনির উপর প্রভাব ফেলে 

শরীরের অতিরিক্ত সোডিয়াম ও জল নিয়ন্ত্রণে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত অতিরিক্ত নুন খেলে কিডনিকে বাড়তি কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে বেশি সোডিয়াম গ্রহণ করলে কিডনির স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চিকিৎসকরা বলছেন, গরম ভাতে আলাদা করে কাঁচা নুন মাখার অভ্যাস থাকলে ধীরে ধীরে তা কমানোই ভাল। রান্নায় প্রয়োজনমতো নুন ব্যবহার  এবং খাবার টেবিলে আলাদা নুন যোগ করার অভ্যাস এড়িয়ে চলার বার্তা দেওয়া হচ্ছে। 

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর