বিকেলের স্ন্যাকসে বানিয়ে ফেলুন মুখরোচক ‘আলু চিজ রোল’

Share:

নিজস্ব প্রতিনিধি : বিকেল বা সন্ধ্যে হলেই মনটা একটু খাই খাই করে? একটু মুচমুচে কিছু খেতে মন চায়? বাইরের খাবার খেলেও পেটে বাঁধবে সমস্যা। তাই ঘরেই বানিয়ে নিতে পারেন মুখরোচক কোনও খাবার। ফুচকা, চপ, সিঙ্গারা বাইরে থেকে খাওয়া গেলেও ঘরের খাবারই সব থেকে ভালো। তাই ঘরেই সামান্য কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিন আলু চিজ রোল।

উপকরণ- ৭-৮ টি সেদ্ধ আলু, ৫-৬ টা স্লাইস চিজ, ১-২ চামচ অরিগ্যানো, ১/২ চা-চামচ চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, পরিমাণমতো সাদা বা সর্ষের তেল,
৪ চামচ ময়দা, ব্রেড ক্র্যাম্বস।

কীভাবে বানাবেন- প্রথমেই আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মত নুন, গোলমরিচের গুঁড়ো,  চিলিফ্লেক্স, ধনেপাতা কুচি ও কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে চটকে মেখে নিন। এবার চিজ স্লাইসগুলো রোল পাকিয়ে তৈরি করা আলুর মিশ্রণ হাতে নিয়ে তাকে ইচ্ছেমতো আকার দিন। আলুর মধ্যে একটা চিজ স্লাইস দিন। কড়াইয়ে তেল গরম করতে দিন। অন্যদিকে একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও নুন মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিন। এবার তৈরি করা রোল ওই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসের উপর রেখে ভাল করে কোট করে নিতে হবে। চাইলে ডবল কোট করতে পারেন। এবার কোটিং করা রোল গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে সেটি বাদামি হওয়া পর্যন্ত ভেজে সোনালী হয়ে এলে তুলে নিতে হবে। ব্যাস তৈরি আলু চিজ রোল। পুদিনার চাটনি বা যেকোনও সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন এই স্ন্যাকসটি।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে