দোলে শ্রীকৃষ্ণের ভোগে রাখুন নতুন পদ্ধতিতে বানানো খিচুড়ি

তবে এবার একইরকম খিচুড়ি না বানিয়ে একটু অন্য ধাঁচের খিচুড়ি বানাতে পারেন। রইলো উপকরণ ও সম্পূর্ণ প্রণালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কটা দিন, তারপর দোল উৎসব, রঙের উৎসব। এদিনটা শ্রীকৃষ্ণের দিন বলেই মানা হয়। অনেকে সন্ধ্যায় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন। যাতে খিচুড়ি তো থাকেই সঙ্গে থাকে ৫ ধরনের ভাজা। তবে এবার একইরকম খিচুড়ি না বানিয়ে একটু অন্য ধাঁচের খিচুড়ি বানাতে পারেন। রইলো উপকরণ ও সম্পূর্ণ প্রণালী।

উপকরণ

গোবিন্দভোগ চাল (১ কাপ), সোনামুগ ডাল (১ কাপ), পনির (১ কাপ), ভাজা চিনাবাদাম (১ কাপ, খোসা ছাড়ানো), মটরশুঁটি (১/২ কাপ), মাখন (৩/৪ চামচ), সয়াবিন সেদ্ধ করে ভাজা (১/২ কাপ), জিরে বাটা (১ চা-চামচ), আদা বাটা (১ চা-চামচ), ধনে বাটা (১ চা-চামচ), নুন (স্বাদ অনুযায়ী), গরম মশলা (এক চিমটে), পাঁচফোড়ন (অল্প), শুকনো লঙ্কা গুঁড়ো (অল্প), শুকনো লঙ্কা গোটা (২টি), তেজপাতা (২টি), কাঁচালঙ্কা (২/৩টি), হলুদ গুঁড়ো (১ চামচ)।

প্রনালী

প্রথমে ডাল হালকা ভেজে নিন। চাল ধুয়ে কড়াইতে একটু মাখন দিয়ে অল্প ভাজতে হবে। এবারে হাঁড়িতে চাল ও ডাল একসঙ্গে দিয়ে পরিমাণমতো জল দিন। ফুটে উঠলে নুন, আদা-জিরে-ধনে বাটা, কাঁচালঙ্কা, লঙ্কার গুঁড়ো, মটরশুঁটি দিয়ে ভালভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে ভাজা পনিরের টুকরো, চিনাবাদাম, সয়াবিন ভাজা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এবারে একটা কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন গরম করে হাঁড়িতে ছেড়ে দিন ও গরম মশলা, মাখন ছড়িয়ে পরিবেশন করুন।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক