‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

Share:

নিজস্ব প্রতিনিধি : আপনি কী ডায়েট নিয়ে চিন্তিত ? ওজন নিয়ন্ত্রণে রাখতে খাবারের তালিকা থেকে মাংসকে কী বাদ রেখেছেন ? পুষ্টিবিদদের মতে শরীর ফিট রাখতে মাংসের ভুমিকাও কম নেই। তবে কীভাবে খাচ্ছেন তার উপর নির্ভর করে। যেমন অত্যাধিক তেল মশলা যুক্ত মাংস রোজ খাওয়াও উচিত নয়। তবে মাঝেমধ্যে মাংস খাবার তালিকায় রাখতেই পারেন।

বিশেষজ্ঞদের মতে, লাল গুঁড়ো লঙ্কার ঝাল আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকারক। তাই সে ক্ষেত্রে গুঁড়ো লঙ্কা এড়িয়ে যাওয়ায় হবে শ্রেয়। তার পরিবর্তে যদি গোলমরিচ ব্যবহার করা যায়, তবে খেতে যেমন সুস্বাদু হবে, তেমনই তা হবে শরীরের জন্য স্বাস্থ্যকর। তবে বানিয়ে নিন ‘মরিচ মুরগি’।

উপকরণ : ৬০০ গ্রাম চিকেন, এক চিমটে কসুরি মেথি, গোল মরিচ গুঁড়ো, আধ কাপ পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা বাটা ও কাঁচা লঙ্কা ৪টে, ২ চা চামচ আদা-রসুন কুচি, আদা ও রসুন বাটা ২ চামচ করে, গোল মরিচ গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো, টক দই ১০০ গ্রাম, চিনি, সামান্য তেল ও লবন

প্রণালী : প্রথমে একটি পাত্রে মাংস নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচালঙ্কা বাটা, গোল মরিচ গুঁড়ো, অল্প করে লবন ও সামান্য তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দিন।

গ্যাসে লো ফ্লেমে রেখে উপর কড়াই চাপিয়ে দিয়ে গরম হতে দিন। কড়াই গরম হয়ে গেলে তাতে ২ থেকে ৩ চামচ তেল দিয়ে ভাল করে গরম করে নিন। এর পর গরম তেলে কুচি করে রাখা আদা-রসুন বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। আদা-রসুন ভাজা ভাজা হয়ে এলে তাতে থেঁতো করে রাখা গোল মরিচ যোগ করুন। উপকরণ গুলি হালকা ভেজে নিয়ে, কেটে রাখা পেয়াঁজটাও কড়াইতে দিয়ে বাদামী করে ভেজে নিন।

এবার অল্প লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। সব শেষে ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে ঢেলে দিন। সব কিছু ভাল করে কষিয়ে নিয়ে তাতে এক কাপ মতো জল ও স্বাদ মত নুন দিয়ে ১৫ মিনিটের জন্য সেদ্ধ হতে দিন।

আরও পড়ুন : কষা কিংবা ঝোল নয়,স্বাদ বদল করতে বানিয়ে নিন চিকেনের এই নয়া পদ

এবার একটি তাওয়ায় সামান্য কসুরি মেথি সেঁকে নিয়ে হাতে গুঁড়ো করে রান্না হয়ে যাওয়ার পর ছড়িয়ে দিন সঙ্গে থেঁত করা গোল মরিচও। এতে রান্নার স্বাদ ও গন্ধ দইই বাড়বে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘মরিচ মুরগি’। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন

পরা যাবে না গয়না, পুরুষদের থাকতে হবে ক্লিন শেভড, নার্সদের পোশাকে নয়া গাইডলাইন রাজ্যের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা