বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেন, ভেজ, পনির এই সমস্ত জিনিস নিয়ে এতদিন  খেয়েছেন পিৎজা। কিন্তু কখনও কি  ইলিশের পিৎজা খেয়েছেন? শুনে অবাক হচ্ছেন? সেটাই স্বাভাবিক কারণ ইলিশ মাছ মানেই মাথায় আসে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ কিংবা বেগুন দিয়ে পাতলা ঝোলের কথা। ইলিশ দিয়ে পিৎজা  আবার কেমন খেতে হবে সেটা মনে করাই স্বাভাবিক।  অবাক  না হয়ে ভিন্ন স্বাদের এই পিৎজা বানাতে পারবেন বাড়তেই। দরজায় কড়া নাড়ছে বর্ষাকাল। আর এখন মাছের বাজারে উপচে পড়বে ইলিশ। দামও থাকবে হাতের নাগালে। তাই দেরি না করে এখনই বাজার থেকে কিনে আনুন ইলিশ আর তা দিয়েই বানিয়ে ফেলুন ইলিশের পিৎজা । জেনে নিন রেসিপি। 

উপকরণ 

ময়দা ২ কাপ

ইস্ট ১ চা–চামচ

চিনি ১ চা–চামচ

লবণ সামান্য

তেল ২ টেবিল চামচ

কাঁটা বাছা ভাজা ইলিশ মাছ ১ কাপ 

আদা-রসুনবাটা ১ চা–চামচ

সয়া সস ১ চা–চামচ

পিৎজা সস বা টমেটো সস ২ চা–চামচ

গোলমরিচ

লবণ

মোজারেলা চিজ

ক্যাপসিকাম

পেঁয়াজ কিউব

অরিগানো

পদ্ধতি 

প্রথমে ইলিশ মাছ হালকা করে ভেজে কাঁটা ভাল করে বেছে নিন। তারপর কড়াইতে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিন সয়া সস, সামান্য গোলমরিচ ও লবণ। ২ থেকে ১ মিনিট নাড়াচাড়া করে তার পর যোগ করুন কাঁটা-বাছা মাছের পেস্ট। কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন। এবার পিৎজার বেস তৈরি করুন। ডো তৈরির জন্য একটি পাত্রে ময়দা নিয়ে তাতে দিন চিনি, লবণ ও ইস্ট। অল্প অল্প গরম  জল দিয়ে নরম ডো মেখে নিন। তারপর সেই ডো’তে তেল  মাখিয়ে গরম কোনও জায়গায় ১-২ ঘণ্টা ঢেকে রাখুন। তারপর দেখবেন ডো ফুলে উঠবে। ফুলে ওঠা ডো-টি হাত দিয়ে চেপে বাতাস বের করে গোল রুটির আকারে বেলে পিৎজার বেস বানিয়ে নিন।

২০০ ডিগ্রি সেলসিয়াসে মাইক্রো ওভেন প্রিহিট করতে দিন। এবার একটি শুকনো প্যান বা বেকিং ট্রেতে সামান্য তেল  মাখিয়ে তার উপর রাখুন পিৎজার বেস।  তারপর রুটির ওপর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন। তারপর ওই বেসের উপর প্রথমে পিৎজা সস বা টমেটো সস মাখিয়ে নিন। এবার তার উপর মোজারেলা চিজ, ইলিশ মাখা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং সামান্য অরিগানো ছড়িয়ে দিন।  তারপর ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা মাইক্রো ওভেন পিৎজা ১০-১৫ মিনিট বেক করুন। বের করে দেখে নিন কাঁচা রয়েছে কিনা। কাঁচা থাকলে আরও ৫ মিনিট বেক করে নিলেই রেডি ইলিশের পিৎজা। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের  ইলিশের পিৎজা। 

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী