সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে জমে উঠুক লটে ফ্রাই

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাজাভুজি পছন্দ করেন না এমন বাঙালি হাতে গোনা। চপ-কাটলেট মোটামুটি সবাই পছন্দ করেন। সন্ধের পর এক কাপ চায়ের সঙ্গে টা হিসেবে গরম গরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই! তবে এই ফিশ ফ্রাই-এর রসায়ন লুকিয়ে রয়েছেন ভেটকি কিংবা তপসে মাছে। তবে এই মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। কিন্তু লটে মাছের ফ্রাই কি খেয়েছেন কখনও। না খেলে এক্ষুনি বানিয়ে ফেলুন। সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে সহজেই বানানো যায় এই মুচমুচে লটে ফ্রাই। রইল প্রণালী।

উপকরণ: ৬-৮ টা বড় লটে মাছ, আধ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ২ টেবিল চামচ ধনেপাতা বাটা, ২ চা চামচ রসুন বাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ৩-৪ চামচ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১ কাপ ময়দা, আধ কাপ কর্ন ফ্লাওয়ার, আধ চা চামচ বেকিং পাউডার, স্বাদমতো নুন, ২ কাপ সাদা তেল।

প্রণালী: প্রথমে লটে মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পাত্রে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো নিয়ে ভাল করে মিশিয়ে মাছের গায়ে মশলাটি মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর আরেকটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, নুন, গোলমরিচ ও পরিমাণ মতো জল নিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে ফেলুন। এর পর মাছগুলি ব্যাটারে ডুবিয়ে লাল করে ভেজে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে কিংবা সস্ দিয়ে স্ন্যাকস হিসাবেও মুখে পুরে দিন লটে ফ্রাই।

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’