লেবুর দাম আকাশছোঁয়া, ইফতারে শরবত বানাতে রইল বিকল্পের খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। ইসলাম ধর্মালম্বীদের কাছে এই মাস হল বিশেষ মাস। মনে করা হয় এই পবিত্র মাসে নিষ্ঠা ভরে সৃষ্টিকর্তার আরাধনা করলে ব্যক্তির পূর্ণজন্ম হয়। অর্থাৎ জীবনের সব পাপ ধুয়ে যায়,ব্যক্তি ফুলের ন্যায় নিষ্পাপ হয়ে ওঠে।পূণ্য অর্জনের আশায় ইসলাম ধর্মালম্বিরা এক মাস রোজা(উপোস)করে থাকে। উপোস ভাঙা হয় ফল-মিষ্টি ও শরবত দিয়ে। ঊর্ধ্বগতির বাজারে ইফতারে পানীয় তৃষ্ণা মেটানোর উপকরণ এখন যেন ‘বিলাসী পণ্য’। এইসময় চড়া হল লেবুর দামও। ভাবছেন তো লেবুর বিকল্প কি হতে পারে? অবশ্যই আছে লেবুর বিকল্প। তবে জানুন ইফতারে লেবু ছাড়াও কোন শরবত রাখতে পারেন।

ইসবগুলের শরবত :

উপকরণ: এক চামচ ইসবগুলের ভুসি, ১ গ্লাস জল, আধা চামচ তোকমাদানা, সামান্য লবন ও চিনি ৩ চা–চামচ

প্রণালি: প্রথমে ইসবগুল ও তোকমা ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ওর মধ্যে চিনি ও  দু–এক ফোঁটা গোলাপ জল দিয়ে গুলিয়ে পরিবেশন করুন। এটি শরীরের জন্যও যেমন ভাল। তেমন খেতেও সুস্বাদু হয়।

বেল শরবত:

গরমে সুস্থ থাকতে বেলের উপকারিতা অনেক। ভিটামিন B,C ও পটাসিয়াম যুক্ত বেল, শরীরকে ঠান্ডা ও আর্দ্র রাখতে সাহায্য করে। বেলকে ফাটিয়ে ভিতর থেকে এর পাল্প বের করে নিন। এরপর পরিমাণ মতো নিয়ে তাতে ছাড়িয়ে রাখা পাল্প দিন। চিনি ও লবন যোগ করুন। এরপর ছাকনি দিয়ে শরবত ছেঁকে নিন। ব্যাস তৈরি বেলের শরবত।

আরও পড়ুন : মাইক্রোওয়েভে ভুলেও এই ৫ খাবার গরম করবেন না! অঘটন ঘটতে পারে..

ছাতুর শরবত:

ছাতুর শরবত শরীরকে যেমন হাইড্রেট রাখতে সাহায্য করে, তেমনই খেলেও পেট ভরা থাকে অনেক্ষণ। একটা গ্লাসে পরিমাণ মতো জল নিন। তাতে ছাতু গুলে নিন। একটু বীট নুন ও লেবুর রস যোগ করলেই তৈরি ছাতুর শরবত।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন