বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি : গরম পড়লেই টক ডালের কদর বাড়ে।বাঙালি হেঁশের অত্যন্ত পুরনো পদ ‘টক ডাল’।গরমের সময় পেট ঠান্ডা রাখতে ঠাকুমারা নিজের হাতে বানিয়ে আদর করে পরিবেশন করত। যায়।গরমের দিনে যখন কোনও খাবারই মুখে রোচে না, তখন স্বাদ ফেরায় এই টক ডাল।খেয়েও ঢেঁকুর উঠত।তেমনই আজও বহু বাড়িতে টক ডালের খোঁজ পড়ে।বাজারে গেলেই পাবেন টোকো আম। কাঁচা আম দিয়ে ঝট করে বানিয়ে নিতে পারবেন এই পদ। খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরা। জানুন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ২ কাপ মুগ ডাল, ১টা বড় সাইজের কাঁচা আম, মিহি করা আদাকুচি, পরিমাণ মত হলুদ গুঁড়ো, সর্ষের তেল, গোটা জিরে, ৪ কাপ জল, ১ টা টমেটো,লবন ও পাতিলেবুর রস ও অল্প চিনি

প্রণালী :প্রথমে ভাল করে জল দিয়ে ডাল ধুয়ে নিন।এবার একটি পাত্রে ১ টেবিল চামচ আদাকুঁচি দিয়ে ডাল ভাল করে সেদ্ধ করে নিন।ডাল সেদ্ধ হয়ে গেলে ভাল করে গ্যাস বন্ধ করে দিন।এবার একটু ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিতে পারেন।

আরও পড়ুন : সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

এবার খোসা ছাড়িয়ে আমটাকে টুকরো করে কেটে নিন। এরপর লবন ও সামান্য হলুদ মাখিয়ে রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিন। এরপর তাতে আমের টুকরো ও টমেটোর টুকরোগুলো ভাল করে ভেজে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা ডালে আমের টুকরোগুলো ছেড়ে দিন। দিয়ে দিন টমেটোও ওর মধ্যে পরিমাণ মত লবন, চিনিও ছড়িয়ে দিন। ওর মধ্যে একটু গরম জল দিয়ে পুনরায় ডালটা ভাল করে ফুটিয়ে নিন। হয়ে এলে ওর মধ্যে পাতিলেবুর রস ছড়িয়ে দিন উপর থেকে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন টক ডাল।

আরও পড়ুন : উল্টো-পাল্টা খেয়ে পেট খারাপ? কচি সজনে ডাঁটা দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বাটিচচ্চড়ি

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর