সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিম খেতে অনেকেই ভালবাসেন। সপ্তাহের সবদিন মাছ-মাংস খেতে অনেকেই পছন্দ করেন না।তবে ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন মুখরোচক পদ।প্রোটিন ছাড়াও ফোলেট, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন-এ, ই, ডি এবং ভিটামিন বি কমপ্লেক্সে সমৃদ্ধ ডিম।শরীর সুস্থ-সবল রাখতে ডিমের জুড়ি নেই। কেউ ভালবাসেন সেদ্ধ ডিম, কেউ বা আবার ওমলেট।আবার যাঁরা সত্যিকারেক ডিমপ্রেমী তাঁরা অতকিছু না ভাবেই খেয়ে ফেলেন যে কোনও ধরনের ডিম খেয়ে ফেলেন। তবে আজ বানিয়ে নিন ‘সর্ষে ডিম’।

উপকরণ : ৫ টি ডিম,১ কাপ টক দই, ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি, ২ চামচ সর্ষে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবন, চিনি ও পাতিলেবুর রস

প্রণালী : প্রথমে ডিমগুলি ভাল করে সেদ্ধ করে নিন। এরপর খোসা ছাড়িয়ে ফেলুন। তারপর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে সমান দু’ভাগে করে নিন।

এবার অন্য একটি পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, চিনি, লবন, সর্ষেবাটা ভাল করে মিশিয়ে নিন।খেয়াল রাখবেন লবন ও চিনি যেন ভালভাবে মিশে যায়। এবার অর্ধেক করে নেওয়া ডিমগুলো একটি পাত্রে ভাল করে সাজিয়ে রাখুন।

আরও পড়ুন : বেগুন নয়, বানিয়ে নিন রসুনের ভর্তা, সর্দির মুখে খেতে লাগবে ভাল

মশলার ওই মিশ্রণটি ডিমের গায়ে ঢেলে দিন। নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বরং উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। উপর থেকে টমেটো কুচিও দিতে পারেন। রুটি কিংবা পরোটার সঙ্গে জমে যাবে এই পদ। ভাতের সঙ্গেও এর জুড়ি দারুণ। বাড়িতে একদিন ট্রাই করুন। মাছ-মাংসের সঙ্গেও টেক্কা দেবে এই পদ।

হাসিনা উচ্ছেদ আন্দোলনের মুখ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা