শীতকালে চটজলদি বানিয়ে ফেলুন ফুলকপির এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই ফুলকপির রমরমা । বাঙালির হেঁশেলে এই ফুলকপি দিয়েই তৈরি হয় নানান পদ। কখন আলু-ফুলকপির ঝোল, ফুলকপির ডালনা, আলু-ফুলকপি ভাজা, ফুলকপির রোস্ট।  তবে এবার শীতের চটজলদি বানিয়ে ফেলতে পারেন ফুলকপির ভর্তা।  গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। কীভাবে রান্না করবেন এই পদ ? জেনে নিন সহজ রেসিপি –

ফুলকপির ভর্তার উপকরণ –

১) একটা গোটা  ফুলকপি

২) ৪ টে শুকনো লঙ্কা  

৩) ১০ কোয়া রসুন

৪) ২ টো কাঁচা লঙ্কা

৫) হাফ কাপ কুচোনো ধনেপাতা

৬) ১ টি টমেটো

৭) স্বাদমতো নুন

৮) সর্ষের তেল

পদ্ধতি –

প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে নুন মিশিয়ে ফুলকপির টুকরোগুলি সেদ্ধ করে নিন।  এবার প্যানে তেল দিয়ে প্রথমে লঙ্কাগুলো  ভেজে তারপর রসুন  এবং টমেটো কুচি করে   ভেজে নামিয়ে নিন ।  নরম হয়ে গেলে সেই তেলে পেঁয়াজ ভাজুন। এরপর কড়াই থেকে সেটি নামিয়ে রাখুন । অন্যদিকে একটি পাত্রের মধ্যে সেদ্ধ করা ফুলকপি ভালো ভাবে চটকে নিন । তারপর ভেজে রাখা শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, টমেটো, রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো ভাবে মেখে নিন ।  সব কাজ হয়ে গেলে কপি মাখার  উপরে ধনেপাতা আর সর্ষের তেল এবং সামান্য নুন দিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির ভর্তা।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক