বছর শেষে নলেন গুড় দিয়েই বাজিমাত, জানুন মিষ্টিমুখের এই অভিনব রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  নলেন গুড়ের নাম শুনলে জিভে জল আসবে না তাও আবার হয় নাকি ! বাঙালি মানেই পছন্দের তালিকায় রসগোল্লা, সন্দেশ, পায়েস তো থাকবেই। যদি নলেন গুড়েই যদি এসবের ছোঁয়া থাকে তাহলে তো সোনাই সোহাগা। করে দেখবেন নাকি নলেন গুড় দিয়ে নানা এক্সপেরিমেন্ট ? বছর তো শেষ হতে চলল। বছরের শেষ দিনটাও উদযাপন করুন মিষ্টান্ন দিয়েই। নলেন গুড় দিয়েই রইল ভিন্ন স্বাদের রেসিপি।

নলেন গুড়ের ফিউশন চকোলেট বরফি :

উপকরণ : ৬০০ গ্রাম খোয়া ক্ষীর, ৩৫০ গ্রাম নলেন গুড়, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স আর ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক।

প্রণালী : ভাল দেখে নলেন গুড় হালকা আঁচে জাল দিয়ে পাতলা করে নিন। এবার আলাদা একটা নন-স্টিকের কড়াই গরম করে এতে খোয়া ক্ষীর দিয়ে কম আঁচে বসিয়ে রাখুন। খোয়া ক্ষীর একটু গলতে শুরু করলে ঘনঘন নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়।

অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, নলেন গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন।কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তারপর আরও ৭ মিনিট মত মিশ্রণটি আঁচে বসিয়ে নাড়বেন। একটু থকথকে হয়ে গেলে নামিয়ে নিন।

আরও পড়ুন : এবার শীতে ট্রাই করুন কলার পিঠে, রইল রেসিপি

এবার একটা পাত্রে ঘি গ্রিজ করে নিয়ে ঢালুন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর উপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বরফির আকারে কেটে নিয়ে পরিবেশন করুন।

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ