একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

Share:

নিজস্ব প্রতিনিধি: পনির আর  ঢেঁড়শ-দুটোই একেবারে আলাদা। কিন্তু একসঙ্গে রান্না করলে তৈরি হতে পারে দুর্দান্ত একটি পদ। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। পনির আর ঢেঁড়শের তরকারি কেমন খেতে হবে? কারণ অনেকেই ঢেঁড়শের নাম শুনলে নাক সিঁটকান। কিন্তু রোজকার একঘেয়ে তরকারিতে যদি নতুনত্ব আনতে চান, তাহলে  বানিয়ে ফেলুন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি।  রুটি বা পরোটার সঙ্গে জমবে একেবারে দুর্দান্ত ভাবে। 

উপকরণ

ঢেঁড়শ – ২৫০ থেকে ৩০০ গ্রাম

পনির – ১০০ থেকে ১৫০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১ কাপ

টমেটো – ২টি (পিউরি করা)

কাঁচালঙ্কা কুচি – ২টি, 

আদা-রসুনের পেস্ট – ১ চা চামচ

সর্ষের তেল  

জিরে – ১ চা চামচ

হিং – এক চিমটি 

হলুদ – আধ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

লঙ্কাগুঁড়ো – আধ চা চামচ 

গরমমশলা – আধ চা চামচ

নুন 

ধনেপাতা  

পদ্ধতি

প্রথমে ঢেঁড়শ ভাল করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর একটু লম্বা করে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ঢেঁড়শগুলো ভালভাবে ভেজে নিন।  ঢেঁড়শ কিছুটা মুচমুচে হয়ে গেলে তুলে আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে আরও সামান্য তেল দিন। তাতে হিং ও জিরে ফোড়ন দিন। এরপর আদা-রসুন এবং কুচি করা পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে টমেটোর পিউরি দিয়ে দিন। এই সময় নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং অন্যান্য শুকনো মশলা দিয়ে ভাল করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়শ দিয়ে মিশিয়ে নিন। সবশেষে পনির মশলার মধ্যে চটকে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে উপর থেকে কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু পনির- ঢেঁড়শের তরকারি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।  

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক