বাঙাল বাড়ির রান্নার স্বাদ পেতে চান, তাহলে চটজলদি বানিয়ে নিন মুড়িঘন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা মোটামুটি সব জাতির মানুষরাই বাঙালি সংস্কৃতি এবং রান্নাবান্নার উপর নজর দিই। বিশেষ করে যারা বাঙাল তাঁদের বাড়ির রান্নার স্বাদ যেন আলাদাই যাদু সৃষ্টিকরী। তাই যারা বাঙাল বাড়ির রান্না খেয়েছেন তাঁরা হয়তো জানবেন বাঙাল বাড়িতে মাছের মাথা এবং চাল দিয়ে সুন্দর একটি রান্না করে যার নাম মুড়িঘন্ট। যারা জানেন না এই রান্না, আজ তাঁদের জন্যেই এই রান্নার রেসিপি রইল।

উপকরণ:

১টি কাতলা মাছের মাথা
৫০ গ্রাম চিনিগুঁড়া চাল
৪ চা–চামচ ঘি
২ টেবিল চামচ সর্ষে তেল
২টি তেজপাতা
আধা চা–চামচ হলুদগুঁড়া
১ চা–চামচ শুকনা লঙ্কা গুঁড়ো
আধা চা-চামচ আদাবাটা
১ চা–চামচ জিরাবাটা
২টি করে দারুচিনি ও ছোট এলাচি
৪টি লবঙ্গ
২টি কাঁচা মরিচ
১ চা–চামচ গরমমশলাগুঁড়ো
স্বাদমতো লবণ

প্রণালী: প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে মাছের মাথা ভালো করে লবণ ও হলুদ মেখে ভেজে তুলে রাখুন। অবশিষ্ট তেলের সঙ্গে ঘি মিশিয়ে মাঝারি আঁচে গরম করে তাতে গোটা মশলা ফোড়ন দিন। এবার বাটা ও গুঁড়া মশলা সামান্য জল দিয়ে কষিয়ে চাল দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর আগে থেকে ভেজে রাখা আলু ও মাছের মাথা দিয়ে নেড়ে পরিমাণমতো জল দিয়ে দিন। ফুটে উঠলে মাছের মাথা ভেঙে দিন। এরপর জল কিছুটা শুকিয়ে এলে গরম মশলাগুঁড়ো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’