সন্ধ্যার স্ন্যাকসে চিকেন রকমারি পদ নয়, রাখুন ফুলকপির কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ফুলকপি, বাঁধা কপির ছড়াছড়ি। ঝালে, ঝোলে, তরকারিতে এখন ফুলকপিরই রাজত্ব। তবে একই রকম রান্নার বাইরেও ফুলকপি দিয়ে বানানো হায় বাহারি পদ। শুধু তরিকারি নয় স্ন্যাকসেও রকমারি পদ বানিয়ে ফেলা যায়। যা দিয়ে জমে যাবে চায়ের আড্ডা। ঝটপট রেসিপি জেনে নিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুলকপির কাটলেট।

উপকরণ 
১ টি  ফুলকপি (মাঝারি আকারের)
আলু সিদ্ধ ২টি (মাঝারি আকারের)
ধনে পাতা কুঁচি
কাঁচা লঙ্কা কুচি (১-২টি)
আদা বাটা ( ১ চা চামচ)
নুন
গোলমরিচ গুঁড়ো  (১/২ চা চামচ)
হলুদের গুঁড়ো  (১/২ চা চামচ)
চাট মশলা (১/২ চা চামচ)
ময়দা (২ টেবিল চামচ )
পাউরুটির গুঁড়ো
তেল

প্রণালী 

প্রথমে ফুলকপি ধুয়ে কেটে নিন। এবার অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে ফুলকপি সেদ্ধ, সেদ্ধ আলু, ধনে পাতা, কাঁচা লংকা, আদা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং চাট মশলা ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মাখিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। এবার একটি প্লেটে ময়দা ছড়িয়ে তাতে কাটলেটগুলি রেখে উল্টে পালটে নিয়ে উপরে পাউরুটির গুঁড়ো মাখিয়ে একটি প্যানে ডুবো তেল গরম করে, কাটলেটগুলি সোনালি করে ভেজে তুলে নিলেই তৈরি ফুলকপির কাটলেট। চায়ের সঙ্গে সস দিয়ে গরমগরম পরিবেশন করুন।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী