জামাইষষ্ঠী শেষ, তাতে কী! আগামীকাল পর্যন্ত রেশ টানুন, বানিয়ে ফেলুন আম-কাসুন্দির কাতলা

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর রেশ থাকবে কিছুদিন, আজকে জামাই ষষ্ঠী হলেও আগামীকালও যেন জামাইদের জন্যে একই ভূরিভোজ জারি থাকবে, আবার কবে মেয়ে আসবে, বা মেয়ে আসলেও জামাই আসতে পারবে কিনা তা সন্দেহ, তাই এই সুযোগে দুই দিন ধরেই চলবে শাশুড়ি মায়েদের জামাইদেরেকে খাওয়ানোর নানান প্রস্তুতি। আজকের দিনে, বিভিন্ন নিয়মকানুন, রীতিনীতি ছাড়াও জামাইষষ্ঠীর প্রধান চমক হল খাওয়াদাওয়া। আদরের জামাইকে নিজের হাতে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর সুযোগ হাত ছাড়া করতে নারাজ শাশুড়িরা। তাই আজ জামাইষষ্ঠীর বাজারদর যতই চড়া হোক না কেন, বিভিন্ন রকমের পদ রান্না করেছেন শাশুড়িরা, তাই আজকের দিনটা যা রান্না করেছেন ঠিক আছে, তবে আগামীকাল জামাইদেরকে একটু অন্যরকম স্বাদ দিতে রেঁধে ফেলুন আম-কাসুন্দির কাতলা। রইল প্রণালী।

উপকরণ: টুকরো কাঁচা আম এক কাপ, কাতলা মাছ পাঁচ টুকরো, কালো জিরে আধ চা চামচ,
হলুদ গুঁড়ো এক টেবিল চামচ, গোটা জিরে আধ চা চামচ, শুকনো লঙ্কা দু’টি, কাঁচা লঙ্কা তিনটি, কাসুন্দি এক টেবিল চামচ, নুন স্বাদ মতন, চিনি আধ চা চামচ, সর্ষের তেল প্রয়োজন মতো

প্রণালী: আগে মাছগুলিকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ডোবা তেলে ভেজে তুলে রাখুন।
এরপর কড়াইয়ে তেল গরম করে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা আমের টুকরো দিয়ে নাড়তে থাকুন। এরপর আম ভাজা ভাজা হয়ে এলে নুন, চিনি আর দু’কাপ জল ঢেলে ফুটতে দিন। এরপর মশলা ঝোলের সঙ্গে ভালমতন ফুটে গেলে তাতে ভাজা মাছের টুকরোগুলি দিয়ে সামান্য কাসুন্দি ছড়িয়ে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। এরপর ঝোল গা মাখা হয়ে এলে নামিয়ে জামাইয়ের পাতে গরম গরম পরিবেশন করুন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ