জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলের চায়ের কাপের সঙ্গে যদি থাকে গরমাগরম মুচমুচে পকোড়া, তাহলে আড্ডাটা জমে যায় আরও বেশি। তবে প্রতিদিনের পেঁয়াজি বা আলুর চপে যদি একঘেয়েমি চলে আসে, তাহলে এবার স্বাদে আনুন একটু নতুনত্ব। মিষ্টি ভুট্টার স্বাদ আর কাঁচালঙ্কার হালকা ঝালের দারুণ মেলবন্ধনে বানিয়ে ফেলুন মুচমুচে ভুট্টার পকোড়া। কম সময়ে, ঘরোয়া উপকরণেই তৈরি এই মুখরোচক পদ আর সস বা চাটনির সঙ্গে পরিবেশন  করুন। জেনে নিন রেসিপি- 

উপকরণ

তিসির গুঁড়ো  ২ টেবিল চামচ

দুধ আধ কাপ  

ইস্ট ১ টেবিল চামচ

বেকিং পাউডার  ১ চা-চামচ

লবণ 

রসুনগুঁড়ো  এক চা-চামচ

ময়দা আধ কাপ 

মিষ্টি ভুট্টা  দেড় কাপ  

কাঁচা লঙ্কা

তেল 

পদ্ধতি

একটি বড় মিক্সিং বোলে ২ টেবিল চামচ তিসির গুঁড়ো এবং আধা কাপ দুধ মিশিয়ে ৫ মিনিট  রাখুন। তারপর  ওই মিশ্রণে ১ টেবিল চামচ ইস্ট, ১ চা-চামচ বেকিং পাউডার, আধা চা-চামচ নুন এবং  রসুনগুঁড়া দিয়ে ভাল করে  ফেটিয়ে নিন।  এবার আধ কাপ ময়দা যোগ করে ঘন ব্যাটার তৈরি করুন।  ব্যাটার ঘন হলে  তাতে দেড় কাপ ভুট্টা এবং ১ থেকে ২ টেবিল চামচ কুচানো কাঁচা লঙ্কা মিশিয়ে  নেড়ে নিন। এবার  ভাজার জন্য ফ্রাইং প্যান বা কড়াই তেল গরম করুন। তেল গরম হলে অল্প অল্প করে ব্যাটার পাকোড়ার আকার দিন। দুই পিঠ হালকা সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। শেষে সস, মেয়োনিজ বা পুদিনার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।  

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের