নবমীতে বানিয়ে ফেলুন খুলনার বিখ্যাত মাটন চুইঝাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের রেসিপি মানেই ভিন্ন স্বাদ। কোনও এক জাদু বলে এপার বাংলার বহু রান্নাকে টেক্কা দিতে পারে ওপার বাংলার রান্না। সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায় অসামান্য রান্না। অষ্টমীতে হয়েছে নিরামিষ। নবমীতে আমিষ মাস্ট। তাই এখন কি রান্না হবে নবমীর স্পেশাল মেনু চলছে ভাবনা চিন্তা। ভাবছেন কীভাবে অন্য ধরনের মাটন রাঁধবেন। চিন্তা নেই আর। সামান্য কিছু মশলা আর বিশেষ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাটন চুইঝাল। চুইঝাল কোনও মশলা নয় আসলে গাছের শিকড়। এর গন্ধই রান্নার স্বাদ বদলে দেয়। তাহলে আর দেরি কেন নবমীতে এপার বাংলায় বসেই বানিয়ে ফেলুন বাংলাদেশের খুলনার বিখ্যাত মাটন চুইঝাল।

উপকরণঃ

১কেজি খাসির মাংস

চুইঝাল: আধ কাপ

তেজপাতা: ২টি

শুকনো লঙ্কা: ১টি

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

আলু: ৪-৫টি

পেঁয়াজ: ৪টি

রসুন বাটা: ৪ টেবিল চামচ

গোটা রসুন: ২-৩টি

আদা বাটা: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

চিনি: স্বাদমতো

সর্ষের তেল: ৩ কাপ

গোটা গরমমশলা: ১ টেবিল চামচ

পদ্ধতি:

প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একেএকে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখুন বেশ কয়েক ঘণ্টা। এরপর চুইঝাল অর্থাৎ গাছের শিকড়টির আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে  ভালো করে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ভেজে নিন ডুমো করে কেটে রাখা আলু ভালো করে লাল করে ভেজে নিন। তারপর ওই তেলেই দিন অল্প করে চিনি। চিনি লাল হয়ে এলে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরমমশলা দিন ফোড়ন হিসেবে। সুন্দর একটি গন্ধ বের হলে দিন    মিহি করে কেটে রাখা পেঁয়াজ। লাল হয়ে এলে যোগ করুণ  রসুন এবং আদা বাটা। এবার মশলা ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না আদা-রসুনের কাচা গন্ধ যায়।  মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিন। তারপর মাটন ও মশলা ভালো করে কষাতে থাকুন। হাড় থেকে মাংস ছেড়ে এলে ভেজে রাখা আলু, গোটা রসুন এবং চুইঝালের টুকরো যোগ করুন।  আরও একবার সমস্তটা কষিয়ে  অল্প আঁচে মিনিট ৪৫ রেখে  ঈষদুষ্ণ জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে নবমীতে পরিবেশন করুন। মাটন চুইঝাল।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন