পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের দাবদাহে শরীরকে সুস্থ ও সতেজ রাখা বড় চ্যালেঞ্জ। এই সময় অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। ঠিক এই কারণে গরমের দিনে চিকিৎসক ও পুষ্টিবিদরা হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দেন। তেমনি একটি স্বাস্থ্যকর পদ হল পেঁয়াজ-রসুন ছাড়া ঝিঙে-পনির। ঝিঙে এমন একটি সবজি যাতে জলের পরিমাণ বেশি। ফলে এটি শরীরকে হাইড্রেটেড রাখতে , হজমশক্তি উন্নত করতে এবং পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। অন্যদিকে পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। জেনে নিন কীভাবে বানাবেন এই পদ।

উপকরণ

১টা ঝিঙে

এক কাপ পনির

আধ কাপ টমেটো

দু-টেবিল চামচ ঘি

গোটা জিরে

শুকনো লঙ্কা

লঙ্কা গুঁড়ো

আদা বাটা

হলুদগুঁড়ো

পরিমাণমতো নুন

পদ্ধতি

প্রথমে গ্যাসে একটি কড়াইয়ে ঘি গরম করুন। তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার সুন্দর গন্ধ বের হলে তাতে একে একে যোগ করুন আদা বাটা ও টমেটো। ভাল করে কষিয়ে নিন।   তারপর তাতে দিয়ে দিন কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। কয়েক মিনিট নাড়াচাড়া করে দিন স্বাদমতো নুন, পরিমাণ মতো হলুদ। ঝিঙে থেকে জল বের হলে সেই জলেই সিদ্ধ করে নিন ওই সবজি। জল কমে কিছুটা ঘন হয়ে এলে পনিরের টুকরোগুলো কড়াইয়ে মিশিয়ে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে  নিন। তারপর গ্রেভি হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী