খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের সন্দেশ, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই মিঠে রোদে বসে দেদার খাওয়া দাওয়া। যদি শেষ পাতে গুড়ের মিষ্টি থাকে তাহলে তো আর কথাই নেই। শীতকালের সঙ্গে নলেন গুড়ের মিষ্টি একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বাঙালির সঙ্গে ‘মিষ্টি’র প্রেম আদি ও অকৃত্রিম। শীতের যদি স্পেশাল গুড়ের মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে মন্দ হয় না। জেনে নিন বাড়িতে কীভাবে বানবেন নলেন গুড়ের সন্দেশ।

উপকরণ 

জল ঝরানো ছানা ২৫০ গ্রাম

নলেন গুড়- ১৫০ গ্রাম

এলাচ গুঁড়ো- ১/৪ চামচ

কাজু-কিশমিশ

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে জল ঝরানো ছানা নিয়ে প্রথমে তা হাতের তালু দিয়ে ভালোভাবে মিহি করে মেখে নিন।  এবার গ্যাসে একটি পাত্র বসান। মাঝারি আঁচে তাতে গুড় দিয়ে ভালোভাবে গরম করে গলিয়ে নিন। গলে গেলে তাতে মিশিয়ে নিন মসৃণ করে রাখা ছানা। তারপর তাতে যোগ করুন প্রয়োজনমতো এলাচ গুঁড়ো। কম আঁচে পুরো মিশ্রণটি ভালো করে নাড়াতে থাকুন। ধীরে ধীরে রং পরিবর্তন হয়ে জল কমে এলে নামিয়ে ফেলুন। খেয়াল রাখবেন যেন সন্দেশের পাক কড়া না হয় ও ধরে না যায়।   ছানা ও গুড়ের মিশ্রণ ঠান্ডা  হলে ছাঁচে ফেলে বা হাতে করে সেপ দিয়ে  বানিয়ে ফেলুন গুড়ের সন্দেশ।

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা