লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে অনেকের প্রিয় ফল লিচু। মিষ্টি স্বাদ ও অনন্য সুবাসের জন্য লিচু ছোট থেকে বড় সকলেরই প্রিয়। তবে শুধু ফল হিসেবেই নয়, লিচু দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু মিষ্টি ও ডেজার্ট। তাই দেরি না করে বাড়িতে বানান  লিচুর রাবড়ি। ঘন দুধের সঙ্গে লিচুর পাল্প মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ পদ। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ  দ্বিগুণ হয়ে যায়। জেনে নিন কীভাবে বানাবেন। 

উপকরণ  

মিষ্টি পাকা লিচু: ১৫-২০টি

ফুল ক্রিম তরল দুধ: দেড় লিটার

চিনি: ৪-৫ টেবিল চামচ  

কনডেন্সড মিল্ক: ৪ টেবিল চামচ

এলাচ গুঁড়ো দু চিমটি

জাফরান: ১ চিমটি

বাদামকুচি: ২ টেবিল চামচ (পেস্তা ও কাঠবাদাম)

গোলাপজল: আধা চা-চামচ

পদ্ধতি

প্রথমে গ্যাসে একটি কড়াইতে দুধ ভালো করে ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে আঁচ কমিয়ে দিন। দুধের ওপর যে সর জমবে, তা চামচ দিয়ে আলতো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে রাখুন। এভাবেই বারবার সর জমিয়ে কড়াইয়ের গায়ে জমা করতে থাকুন। দুধ ফুটে এক-তৃতীয়াংশ হয়ে এলে এবার কড়াইয়ের কিনারায় জমিয়ে রাখা সব সর চামচ দিয়ে চেঁছে দুধের মধ্যে মিশিয়ে দিন। এতে দুধে দানাদার ভাব আসবে। তারপর সেই দুধে মেশান চিনি, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো। যোগ করুন জাফরান ভেজানো দুধ। সব কিছু দিয়ে মাঝারি আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। চিনি গলে রাবড়ি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ওপর গোলাপজল ছড়িয়ে দিয়ে ঠাণ্ডা হতে দিন। এই সময়ে লিচুর খোসা ছাড়িয়ে ভিতরে থাকা বীজ বের করে নিন। তারপর রাবড়ি ঠাণ্ডা হলে লিচুগুলো মিশিয়ে দিন। এই ডেজার্ট দু’ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। শেষ পাতে পরিবেশন করুন। লিচুর রাবড়ি।

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে