জমবে শীতের দুপুর যদি শেষ পাতে থাকে রাঙা আলুর পায়েস, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই নলেন গুড় আর মিষ্টি। অনেকে আবার দোকান থেকে না কিনে ঘরেই মিষ্টি বানানো পছন্দ করেন। এইসময়ে বাড়িতে অতিথিরাও আসে কারণ সামনেই রয়েছে লম্বা ছুটি। বছর শেষ এবং নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাস্ত সকলে। তার উপির রয়েছে শীতের মিঠে রোদ। দুপুরের খাবার শেষে যদি পাতে থাকে পায়েস বা মিষ্টি তাহলে ব্যাপারটা একেবারে জমে যাবে। তবে সাধারণ জিনিসের থেকে যদি একটু আলাদা কিছু হয় তাহলে আরও ভালো হয়। শীতের দুপুরে বানিয়ে ফেলুন রাঙা আলুর পায়েস। আলুর আবার পায়েস ভাবছেন কীভাবে বানাবেন? রইল রেসিপি।

উপকরণ 

দুধ এক লিটার

রাঙা আলু কুচি: ১ কাপ

চিনি

২ টেবিল চামচ ঘি

ছোট এলাচ  ২-৩টি

এলাচ গুঁড়ো

কাজু

পেস্তা

পদ্ধতি 

প্রথমে রাঙা আলু লম্বা করে কুচিয়ে কেটে রাখুন।  খুব বেশি মিহি করতে হবে না। এবার  কড়াইতে ঘি গরম করে তাতে এলাচ ফোড়ন  দিন। এবার মিষ্টি রাঙা আলু ভেজে নিন। সামান্য রং বদল হলে তাতে দুধ ঢেলে দিন। এবার সবকিছু খুব ভাল করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দুধ ঘন করে জ্বাল দিন। আলু সেদ্ধ হলে  চিনি মিশিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে নিন। মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন কারণ রাঙালু এমনিতেই মিষ্টি। তারপর নামানোর আগে সামন্য এলাচ গুঁড়ো ছড়িয়ে গ্যাসের করে দিন। একটি পাত্রে তুলে উপর থেকে কাজু ও পেস্তা কুঁচি ছড়িয়ে দিন। শেষ পারে পরিবেশন করুন রাঙা আলুর পায়েস।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন