গরমে মুরগির ঝোলই অমৃত, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন হালকা স্বাদের রাজস্থানি চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে বেশি তেল মশলা দিয়ে খেতে একদম ভাল লাগে না। এই সময় যত পাতলা ঝোল খাওয়া যায় ততই ভাল। আর অফিসের কাজের জন্য রোজ ভাল কিছু বানানো যায় না। তাই যদি গরমে ভিন্ন স্বাদের মাংস খেতে চান, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন রাজস্থানি চিকেন। আগে এই রান্নাটি মাটির হাঁড়িতে করা হত বলে রাজস্থানি বলাত। তবে আপনি চাইলে অবশ্য কড়াইয়েও রাঁধতে পারেন।

দেখে নিন এই রান্নায় কী কী লাগবে।

উপকরণ:

৬০০ গ্রাম মুরগির মাংস

২ টি মাঝারি পেঁয়াজ সরু করে কেটে নেওয়া

৩-৪ কোয়া গোটা রসুন

১ টেবিল চামচ রসুন বাটা

দেড় গাঁট মাপের আদা বাটা

২ – ৩ টি কাঁচা লঙ্কাবাটা

২ – ৩ টি চেরা কাঁচালঙ্কা

আধ কাপ দুধ

৪ টেবিল চামচ দই

দেড় চা-চামচ ধনেগুঁড়ো

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ সাদা মরিচগুঁড়ো

৪ টেবিল চামচ সাদা তেল

১ টেবিল চামচ মাখন

স্বাদমতো নুন

সামান্য চিনি

৩ – ৪ টে থেঁতো করা গোলমরিচ

প্রণালী:

কড়াইয়ে সামান্য জল গরম করে তার মধ্যে কুচোনো পেঁয়াজ এবং গোটা রসুনের কোয়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন। এর পরে মিক্সিতে দুধ দিয়ে মিহি করে বেটে নিন।

কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। মাংসের চারপাশ ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ, রসুনের মিশ্রণ। ঢাকা দিয়ে রান্না হতে দিন।

মাংস নরম হয়ে এলে একে একে দিন সব গুঁড়ো মশলা, চেরা কাঁচালঙ্কা এবং নুন। ভাল করে মিশিয়ে নিয়ে রান্না হতে দিন। তেল ছেড়ে এলে দিন মাখন এবং সমান্য চিনি দিয়ে ফেটিয়ে নেওয়া দই।

দই দেওয়ার সময় আঁচ কমিয়ে নেবেন। ভাল ভাবে নাড়াচাড়া করে নিয়ে মিনিট তিনেক ঢাকা দিয়ে রান্না করে উপরে আঁচ বন্ধ করুন।

কিছু ক্ষণ রেখে তার পরে অল্প ফেটানো দই আর থেঁতো করা গোলমরিচ ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক