আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্টার্টারে আসুক চমক, বানান আমসত্ত্ব দিয়ে পনির টিক্কা

নিজস্ব প্রতিনিধি: কোনো রেস্তোরাঁ বা বড় বড় খাবারের দোকানে গেলে সবার আগেই মন ছোটে স্টার্টার বা স্ন্যাক্সের উপর। তারপর মেইন কোর্সের খাবার অর্ডার দেওয়া হয়। স্টার্টার দেখেই বোঝা যায় সেই রেস্তোরাঁর রান্না কতটা সুন্দর হতে পারে। হ্যাঁ, স্টার্টার নিরামিষও হয় আবার আমিষও। তবে রেস্তোরাঁ কেন বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের স্টার্টার। আজকে দেখানো আমসত্ত্ব দিয়ে পনির টিক্কা বানানোর পদ্ধতি।

উপকরণ

ফুল ফ্যাট পনির (২৫০ গ্রাম)
লাল – হলুদ ক্যাপসিকাম (১টি করে)
আদা – রসুন বাটা (২৫ গ্রাম)
জল ঝরানো টকদই (২০০ গ্রাম)
নুন – গোলমরিচ গুঁড়ো (স্বাদমতো)
লেবুর রস (১০ মিলি)
হলুদ গুঁড়ো (অল্প)
শুকনো খোলায় টেলে নেওয়া বেসন (৩০ গ্রাম)
সর্ষের তেল (২০ মিলি)
লাল লঙ্কা গুঁড়ো
হালাপেনো কুচি (৫০ গ্রাম) (পরিবর্তে কাঁচালঙ্কা কুচি)
আমসত্ত্ব (৫০ গ্রাম)

প্রণালী

একটা বাটিতে দই, বেসন, সর্ষের তেল, নুন, লেবুর রস, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন । পনির বড়ো চৌকো আকারে কাটুন (মাঝখানটা একটু চিরে নেবেন)। পনিরের মাঝে পাতলা আমসত্ত্ব দিন। আর দিন হালাপেনো কুচি আর অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো। বেলপেপার ও চৌকো করে কেটে নিন। পনির আর বেলপেপার তৈরি ব্যাটারে ডুবিয়ে এক ঘণ্টা রাখুন । পরে গ্রিল করে নিলেই রেডি। সঙ্গে থাকুক পুদিনার চাটনি।

Published by:

Share Link:

More Releted News:

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ