এই মুহূর্তে




ওজন কমবে তরতরিয়ে, প্রতিদিন রাতের ডিনারে রাখুন সুস্বাদু পালং মাশরুম স্যুপ

নিজস্ব প্রতিনিধি: শীতের দিনে যদি একটু গরম গরম সুপ হয় তাহলে আর কি চাই। অনেকেই এই সময়ে ভাত খাওয়া এড়িয়ে যেতে চান। আবার অনেকেই ডায়েট করার জন্য ভাবে রাতের খাবারে কি রাখবেন। পেট ভরাতে ও ওজনও ঠিক রাখতে মাশরুম স্যুপ খেতে পারেন। মসৃণ ক্রিমের মতো পালং মাশরুম স্যুপ খেতে চাইলে এখনই জেনে নিন রেসিপি।

উপকরণ
২৫০ গ্রাম পালং শাক
১ কাপ মাঝারি মাশরুম
২ চামচ মাখন
১ চামচ ময়দা
১ চামচ রসুন কুচনো
১ কাপ কুচনো স্প্রিং অনিয়ন
১ কাপ দুধ
১ কাপ জল
গোলমরিচ
স্বাদ মতো নুন

পদ্ধতি

প্রথমে সব উপকরণ আলাদা বাটিতে গুছিয়ে নিন। এবার একটি ফ্রায়িং প্যানে এক টেবিল চামচ মাখন গরম করে তাতে রসুনকুচি দিয়ে দু’মিনিট নাড়াচাড়া করে যোগ করুন স্প্রিং অনিয়ন।  একসঙ্গে আরও দু’মিনিট নেড়ে নিয়ে যোগ  করুন ময়দা ও মাশরুমের টুকরো। সব সব মাশরুম দেবেন না কিছু সরিয়ে রাখুন।  তারপর একে একে কুচনো পালং শাক, দুধ আর জল যোগ করুন। দিন স্বাদমতো নুন। মিশ্রণটি কড়া আঁচে ৫ মিনিটের জন্য ঢেকে রাখুন।  এবার সময়ে হাফ চামচ মাখন দিয়ে কয়েক টুকরো মাশরুমের টুকরো ভেজে নিন। এবার ব্লেন্ডারে মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে আবারও পাঁচ মনিট ফুটিয়ে ভাজা মাশরুম যোগ করে দিলেই রেডি সুপ।  পরিবেশনের আগে উপর থেকে এক চামচ মাখন দিলেই ব্যাপারটা জমে যাবে।  রাতে ডিনারে খান এই স্যুপ তাহলে হুড়মুড়িয়ে কমবে ওজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ