বাঙালির মৎস প্রেম অটুট, জগদ্ধাত্রী পুজোয় পাতে হোক তেঁতুল-কাতলার সুস্বাদু এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন এরপরেই আসছে জগদ্ধাত্রী পুজো। দেবী দুর্গার আরেক রূপ হল জগদ্ধাত্রী। মাকে বরন করে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভক্তরা। এইসময় বাড়িতে আড্ডা-অতিথিদের আনাগোনা লেগেই আছে। কি রাঁধবেন ভাবছেন ? চিকেন,মাটন তো অনেক হল একবার ট্রাই করুন তো কাতলা মাছ। মাছের সঙ্গে বাঙালির সম্পর্ক আদি-অনন্ত। গ্রীষ্ম, বর্ষা বা শীত— সব ঋতুতেই কিন্তু বাঙালির মৎস প্রেম অটুট। দোপেঁয়াজার কায়দায় যদি কাতলা মিশে যায়, মন্দ কী! এর থেকে সহজ রেসিপি হয় কি ? পরিবারের সঙ্গে এক টেবিলে খেতে বসে পরিবেশন করুন গরম গরম দোপেঁয়াজা। কাতলা মাছের স্বাদ কিন্তু ভোলার নয়। তাই তো বলা হয় মাছ শুধু একটি পদ নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। পেঁয়াজ ও কাতলার  দুইয়ের মিশ্রণে পদটি হতে চলেছে জমাজমাটি।

উপকরণ : ৬ টুকরো বড় কাতলা মাছ, ৩ কাপ পেঁয়াজ কুঁচি, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবন, চিনি, প্রয়োজন মত কাঁচালঙ্কা পাকা তেঁতুল জল, ধনেপাতা কুচি ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে মাছের পিসগুলো লবন হলুদ মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর প্যানে তেল গরম হলে মাছ গুলো হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে। আপনি যদি মাছ ভাজতে না চান তাহলেই হবে।

এবার ওই তেলে পেয়াজ কুঁচি দিতে হবে। পেয়াজ হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো মশলা নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর পর আদা রসুনের পেস্ট দিয়ে ৩ -৪ মিনিট ভলো করে কষিয়ে নিন।মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিন। এর পর দিয়ে দিন তেঁতুল গোলানো জল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিন। এবার সামান্য চিনিও দিয়ে দিন। এবার উপর থেকে ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। এবার গরম গরম পরিবেশন করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ