বর্ষায় নিজেকে সুস্থ রাখতে বানিয়ে ফেলুন আমলকির আচার

কারণ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি রোগের ঝুঁকি কমায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢুকছে বঙ্গে। ভ্যাপসা গরম থেকে অবশেষে মিলবে স্বস্তি। তবে বর্ষাকালে অস্বস্তি না থাকলেও, শরীরের নানা সমস্যা লেগেই থাকে। আবহাওয়া বদলে, জ্বর সর্দিকাশি লেগেই থাকে। তবে যদি বর্ষাকালে শরীর একেবারে ঠিক রাখতে চান, তাহলে আমলকি নিয়মিত খান। কারণ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি রোগের ঝুঁকি কমায়। যদি কাঁচা খেতে না চান তাহলে আমলকি দিয়ে আচার বানাতে পারেন। কী ভাবে বানাবেন ভাবছেন তো? জেনে নিন রেসিপি। 

উপকরণ

২৫০ গ্রাম আমলকি, ৪-৫ টেবিল চামচ সর্ষের তেল, ১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো ২ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ১ টেবিল চামচ সর্ষে গুঁড়ো

প্রণালী

প্রথমে আমলকির বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ৫-৭ মিনিট আমলকিগুলিকে ভেজে নিন। এরপর আমলকিগুলি লাল লাল এবং সেদ্ধ হয়ে এলে তাতে সর্ষে গুঁড়ো, মেথি এবং অন্যান্য মশলা মিশিয়ে নাড়তে থাকুন। এরপর মশলার সঙ্গে আমলকি মাখামাখি হয়ে গেলে তাতে নুন আর অল্প চিনি মিশিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। এরপর একটি কাচের বয়ামে ভরে রাখুন। প্রতিদিন পরোটা কিংবা ভাতের সঙ্গে আমলকির আচার মন্দ লাগবে না।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু