এই মুহূর্তে

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নিজস্ব প্রতিনিধি: ভারতে এখন বেড়েছে চাইনিজ খাবারের চল। বাড়ছে চাইনিজ খাবারের দোকানও। অনেকেই চাইনিজ খাবারের স্বাদ নিতে ছুটে যান রেস্তরাঁয়। সামনেই আবার রয়েছে বড়দিন ও নিউ ইয়ার পার্টি। বাড়িতে যদি বন্ধুদের নিয়ে সন্ধ্যায় আড্ডার আসর বসে তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। কারণ খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কুং পাও চিকেন। স্বাদ হবে রেস্তরাঁর মতো। কীভাবে বানাবেন রইল সেই উপায়।

উপকরণ 

২৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস (কিউব করে কাটা)
ডিম ১টা
আদার রস আধা চামচ
রসুনের রস আধা চামচ
একটা ক্যাপসিকাম
পেঁয়াজ কুচি
আদা কুচি
রসুন কুচি
২টো শুকনো লঙ্কা
টোম্যাটো সস
শুকনো লঙ্কা বাটা
ময়দা
কর্নফ্লাওয়ার
স্বাদমতো নুন ও চিনি
সাদা তেল

কাজু বাদাম

পদ্ধতি

প্রথমে চিকেনের পিসগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, আদার রস, রসুনের রস, তেল, নুন একসঙ্গে মাখিয়ে একটি ব্যাটার তৈরি করুন। তারপর ওই ব্যাটারে চিকেন ভাল করে মাখিয়ে রাখুন। তারপর কড়াইয়ে তেল গরম করে ব্যাটারে ডোবানো চিকেন ভেজে তুলে রাখুন একটি পাত্রে। তারপর  ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, কাজু বাদাম  হালকা নেড়েচেড়ে রোস্ট নিন।  এবার তাতে  ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ভেজে নিন।  তারপর সব ভালো করে হালকা ভাজা হলে তার মধ্যে শুকনো লঙ্কা বাটা, টোমেটো সস, চিনি স্বাদ মতো নুন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া  করে তাতে দিয়ে দিন ভেজে রাখা চিকেন। আঁচ বাড়িয়ে কয়েক মিনিট টস করে নিলেই রেডি কুং পাও চিকেন। তারপর গরম গরম  পার্টিতে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

রুটি-পরোটা ছেড়ে ব্রেকফাস্টে অল্প সময়ে বানান মিক্সড ভেজ পোহা 

ডায়াবেটিকদের জন্য বানিয়ে ফেলুন অল্প মিষ্টির সুস্বাদু রাঙালুর হালুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ