বাড়িতে বড়দিনের পার্টিতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো নলেন গুড়ের ব্রাউনি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই বেকারির সামনে পরে লম্বা লাইন। বাড়িতে বাড়িতে শুরু হয় যায় বেকিং  সামনেই বড়দিন তাই এখন এমন বাড়ি পাওয়া যাবে না যেখানে কেক নেই।  বড়দিন উপলক্ষে কেউ দোকান থেকে কিনে আনেন আবার কেউ বাড়িতেই বানিয়ে ফেলেন কেক। অনেকে আছেন যারা কেক,   মাফিন,  ব্রাউনি বানাতে চেষ্টা করেন। এই সময়ে বেশ সমস্যায় পড়তে হয়।  ভাবছেন বাড়িতে বড়দিনের পার্টি রাখবেন আর রাতে গরমাগরম ব্রাউনির খেতে দেবেন অতিথিকে। আপনার জন্য রইল নলেন গুড়ের ব্রাউনি রেসিপি। ঠান্ডা ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে জমে জমে যাবে রাতের পার্টি। খেতেও হবে দোকানের মতো ।

উপকরণ

ময়দা এক কাপ

কোকো পাউডার হাফ কাপ

বেকিং পাউডার  ১ চামচ

মাখন ২৫০ গ্রাম

নলেন গুড় ১  কাপ

ডিম চারটে

ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

ডার্ক চকলেট কুচি আধা কাপ

পদ্ধতি

প্রথমে ময়দা, কোকো পাউডার এবং বেকিং পাউডার একসাথে চেলে একটি পাত্রে রাখুন। এবার একটি বড় বাটিতে মাখন গলিয়ে তাতে গুড় মেশান। ভালো করে গলিয়ে  ফেটিয়ে নিন।  ওই মিশ্রণে একে একে ডিমগুলি ফাটিয়ে যোগ করুন।  ভালো করে মেশান। তারপর  ময়দা, কোকো পাউডার এবং বেকিং পাউডার  মিশ্রণটি ধীরে ধীরে তরল মিশ্রণে যোগ করে মিশ্রণটির ব্যাটার তৈরি । যোগ করুন ভ্যানিলা এসেন্স এবং চকলেট কুচি । তারপর এবার একটি বেকিং ট্রেতে মাখন লাগে   ১৮০° সেলসিয়াসে মাইক্রো ওভেনে প্রি হিট করুন। তারপর ওই ট্রে তে মিশ্রণে  ঢেলে দিয়ে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।  তারপর নিজের পছন্দমত সেপে কেটে উপর থেকে ভ্যানিলা আইসক্রিম ও উপর থেকে নলেন গুড় ছড়িয়ে  পরিবেশন করুন নলেন গুড়ের ব্রাউনি

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন