বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পছন্দের ফুটবলাররা কী খান, কীভাবে নিজেদের ফিট রাখেন, তাঁদের প্রিয় খাবার কী, এসব জানার আগ্রহ ভক্তদের বরাবরই থাকে। মাঠে ৯০ মিনিটের বেশি সময় দৌড়ঝাঁপ করার জন্য ফুটবলারদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কঠোর ডায়েট মেনে চললেও অনেক তারকারই রয়েছে কিছু প্রিয় খাবার। সাধারণত পেশাদার ফুটবলারদের খাবারের তালিকায় থাকে প্রচুর প্রোটিন, কার্বোহাইড্রেট, ফল ও সবজি। চিকেন, মাছ, ডিম, ব্রাউন রাইস, পাস্তা, ওটস এবং বিভিন্ন ধরনের  স্যালাড তাঁদের দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বাড়িতেই বানান  রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’। ভাবছেন কীভাবে বানাবেন ঐতিহ্যবাহী পর্তুগিজ খাবার। জেনে নিন রেসিপি- 

 উপকরণ

লবণযুক্ত কড মাছ (ভারতে কড সেভাবে পাওয়া যায় না তাই ব্যবহার করুন ভেটকি)

ডিম

আলু

পেয়াঁজ কুঁচি ২ চামচ 

রসুন কুঁচি চামচ 

অলিভ ৪-৫টি

অলিভ অয়েল

পার্সলে 

গোলমরিচ

পদ্ধতি 

প্রথমে আলু পাতলা করে কেটে ভাল করে ধুয়ে নিন। এবার গ্যাসে কড়াইতে তেল গরম করে সোনালী ও মুচমুচে করে ভেজে নিন আলুগুলি। ক্রিস্পি আলু  রেসিপির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তারপর একটি বড় পাত্রে ঠান্ডা জলে মাছগুলি ডুবিয়ে রাখুন ২ ঘণ্টা। এবার  একটি বেকিং ট্রেতে বেশ কিছু অলিভ দিয়ে কিছুক্ষণ বেক করুন। হয়ে গেলে বের করে ঠান্ডা করে নিন। তারপর সেটা ব্লেন্ডারে হালকা গুঁড়ো করুন। এবার একটি প্যানে অলিভ অয়েল গরম করে তাতে পেয়াঁজ ও রসুন ভাজুন। ভাজা  হলে তাতে  মাছ দিয়ে কমপক্ষে ২০ মিনিট রান্না করুন। মাছ নরম ও হালকা সোনালি হলে নামিয়ে নিন। তার পর একটি পাত্রে  মাছ ও আলু নিয়ে তাতে ডিম ফাটিয়ে  মিশিয়ে দিন। আবারও তাওয়া গরম করে তাতে অল্প অলিভ ওয়েল দিয়ে পুরো মিশ্রণটি অল্প আঁচে নাড়াচাড়া করুন। ডিম পুরোপুরি শক্ত হওয়ার আগেই নামিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটি ক্রিমি থাকে। এবার উপর থেকে পার্সলে ও সামান্য গোলমরিচ ছড়িয়ে দিন। তারপর পরিবেশন করুন রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’। 

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর