উৎসবের মরশুমে বানিয়ে নিন জল ছাড়া স্পাইসি চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো কেটে গেলেও উৎসবের মরশুম কাটেনি। এখনও রয়েছে কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা। ফলে মানুষের জমজমাট খাবারে নেই সমস্যা। বিকেলে বা সন্ধ্যে বেলা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নেওয়া যায় মুখরোচক খাবার। আবার সেটিই রাতের বেলা রুটি বা পরোটা দিয়ে চলে। হাতে মাখা বাটা মশলায় জল ছাড়া স্পাইসি চিকেন বানিয়ে নিতে পারেন।

উপকরণ – ২৫০ গ্রাম পেঁয়াজ, ২ টেবিল চামচ আদা কুচি,  ২ টেবিল চামচ রসুন কুচি, ৫ টা কাঁচালঙ্কা, ৪টে শুকনো লঙ্কা, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ  গুঁড়ো হলুদ, টমেটো কুচি ১টা, ২ টেবিল চামচ সাদা তিল একসাথে মিহি করে বেটে নিতে হবে। একটা বড়ো পাত্রে ১ কেজি চিকেন নিয়ে তাতে বাটা মশলা, ১ চা চামচ নুন, ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। সেটি ২ ঘন্টা মেখে রেখে দিতে হবে।

প্রণালি- কড়াইতে ২ টেবল চামচ সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে চিকেন দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে।এরপর সমস্ত বাটা মশলা দিয়ে ১৫-২০ মিনিট কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে প্রয়োজন মতো নুন,  চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে চিকেন মশলা ও গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এতে কোনও জল দিতে হবে না। শুকনো থাকবে। রুটি ও পরটা দিয়ে খাওয়া যাবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান