এই মুহূর্তে

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি। আর ১৪ ফেব্রুয়ারি মানেই প্রেম দিবস। এই বিশেষ দিনে প্রিয়জনকে চমকে দিতে চাইলে উপহারের সঙ্গে ঘরোয়া কিছু মিষ্টান্ন যোগ করলে আনন্দ দ্বিগুণ হয়। অনেকেই মিষ্টি বলতে পায়েস কিংবা ছানার তৈরি কিছু ভেবে বসতে পারেন। অনেকে আবার তা পছন্দ করেন না। তাই পায়েস কিংবা ছানার তৈরি কোনও জিনিসের পরিবর্তে, অন্য স্বাদের মিষ্টির হদিশ দিচ্ছি। বাইরে থেকে কেক কেনার বদলে চাইলে ঘরেই বানাতে পারেন নরম ও সুস্বাদু সুইস রোল। কিভাবে বানাবেন? রইল রন্ধন প্রণালী-

উপকরণ:  

  • ডিম: ৫টি
  • চিনি: ২২৫ গ্রাম
  • ময়দা: ১২৩ গ্রাম
  • তেল: ১৩ গ্রাম
  • ভ্যানিলা পাউডার: ৫ গ্রাম
  • হুইপড ক্রিম: ৫০০ গ্রাম
  • চিনি: ২২৫ গ্রাম
  • স্ট্রবেরি: পরিমাণমতো।

 

প্রণালী:

প্রথমে ডিম ও চিনি একসঙ্গে ভালভাবে ফেটিয়ে হালকা ও ফেনাযুক্ত করুন। এরপর এতে ভ্যানিলা এসেন্স যোগ করুন। আলাদা পাত্রে ময়দা, বেকিং পাউডার ও লবণ চেলে নিয়ে ডিমের মিশ্রণে ধীরে ধীরে মেশান। এবার বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে মিশ্রণ ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ১০–১২ মিনিট বেক করুন।বেক হয়ে গেলে কেকটি গরম অবস্থাতেই সাবধানে রোলের মতো পেঁচিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। এরপর খুলে এর ওপর হুইপড ক্রিম ও পছন্দমতো স্ট্রবেরি বা চকলেট সস লাগান। আবার রোল করে নিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু সুইস রোল।ভালবাসা দিবসে নিজের হাতে বানানো এই মিষ্টি উপহার প্রিয়জনের মুখে নিঃসন্দেহে হাসি ফোটাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

বাড়িতেই বানিয়ে নিন বিহারের জনপ্রিয় চম্পারণ মাটন, জেনে নিন সহজ রেসিপি

দোলে দেদার ভুরিভোজে পেটের অবস্থা খারাপ? রান্না করুন পাঙ্গাস মাছের পাতলা ঝোল

দোল পূর্ণিমায় নিরামিষ পদে রাখুন ভিন্ন স্বাদের নিমোনা কাবাব

দোলে বাড়িতে বানান লেমন গার্লিক গ্ৰীলড চিকেন উইথ ভেজিটেবলস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 1 - 0
Goals
Awaiting For Goal
Live Score 1 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte