বহুবিধ গুণে ভরপুর সুস্বাদু স্বাস্থ্যকর এই পুডিং টি! বানাবেন কীভাবে ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফলের রাজা বলা হয় আমকে। এমনি এমনি কি নাম দেওয়া হয়েছে নাকি! কাঁচা আম হোক বা পাকা পুষ্টিগুনে ভরপুর এই ফল। বাড়ির বাগানে কিংবা বাজারে গেলেই এখন আমের ছড়াছড়ি। এই গরমে কী খাবেন ভাবছেন ? এত ভাবনাচিন্তা না করে ঝট করেই বানিয়েই নিন আমের পুডিং। অতিথি আপ্যায়ণে হোক বা স্বাদ বদলাতে দুটোতেই দারুণ কাজে আসে এই পুডিং। জেনে নিন বানাবেন কীভাবে ?

উপকরণ : ২ টি আম,  লিকুইড দুধ দেড় কাপ , কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, স্বাদমতো চিনি, ১ চিমটি নুন ও ১ চামচ লেবুর রস।

প্রণালী : প্রথমে আমের খোসা ভালো করে ছাড়িয়ে আম টুকরো করে নিন। এবার চিনি আর আম ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা প্যানে ব্লেন্ড করা আম, ১ কাপ দুধ, নুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

একটু গরম হয়ে এলে বাকি হাফ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলে সেটা আমের সঙ্গে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা নাড়তে থাকুন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে।

আমের মিশ্রণটি ঘন হয়ে এলে তার মধ্যে লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে নিন। এবার পাত্রে হালকা তেল মাখিয়ে তার মধ্যে আমের মিশ্রণ ঢেলে ঠান্ডা করুন। এই মিশ্রণটি ঠান্ডা হলে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। ব্যস, তৈরি আমের পুডিং। এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা-ঠান্ডা আমের পুডিং পরিবেশন করুন। তবে এটা বিভিন্নভাবে পরিবেশন করা যায়। এর সঙ্গে কাজু কিসমিশ অথবা আমের তৈরি মিষ্টি, আমসত্ত্ব দিয়েও পরিবেশন করতে পারেন।

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী