২০২১ এ সবথেকে বেশি সার্চ হয়েছে গুগলে কোন রেসিপিগুলি জানেন?

দ্রব্যমূল্য থেকে করোনা আপডেট সবকিছু জানতেই আমাদের সবার ভরসা গুগল। বছর শেষে দেখে নিন এই গোটা বছরে সবথেকে  গুগলে সার্চ করা হয়েছে কোন রেসিপিগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজকের দিনে নানা অজানা বিষয় জানতে আমাদের একমাত্র ভরসা গুগল। খাবার, রেসিপি, দ্রব্যমূল্য থেকে শুরু করে করোনা আপডেট সবকিছু জানতেই আমাদের সবার ভরসা গুগল। বছর শেষে দেখে নিন এই গোটা বছরে সবথেকে  গুগলে সার্চ করা হয়েছে কোন রেসিপিগুলি।

চিকেন স্যুপঃ ২০২১ সালে সবথেকে বেশি গুগলে সার্চ করা রেসিপির মধ্যে একটি হল চিকেন স্যুপ। শরীর অসুস্থতা থেকে শীত বা বর্ষার উপাদেয় খাবার হিসাবে স্যুপের জুরি মেলা ভার। স্বাস্থ্য সচেতন যাঁরা তাঁদের স্যুপ বিশেষ পছন্দ। কারণ এতে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও স্যুপের ভূমিকা অনস্বীকার্য। আর এই বছরে গুগলে সবথেকে বেশি সার্চ করা রেসিপিগুলোর মধে এটি একটি। 

কাড়াঃ ২০২১-এ গুগলে সর্বাধিক সার্চ করা আর একটি রেসিপি হল কাড়া। ইমিউনিটি বুস্টার হিসাবে পরিচিত কাড়া এই তালিকায় জায়গা করে নিয়েছে। জ্বর, সর্দি, কাশি প্রতিরোধে ভীষণভাবে উপকারি এই কাড়া বাড়ির খুব সাধারণ উপকরণ দিয়েই বানানো যায়। আর বাড়িতে এমন ইমিউনিটি বুস্টার তৈরি করতে কে না চায়?  

লাসাগানাঃ ইতালিয়ান খাবার লাসাগানা এই বছরের গুগলে সার্চলিস্টে স্থান পেয়েছে। ইতালিয়ান খাবার হওয়ার পরেও তার খ্যাতি বিশ্বজোড়া। এমন সুস্বাদু রেসিপি যে প্রতি ঘরে ঘরে সার্চ করা হয়েছে তা বলে দিচ্ছে তালিকাই। আপনিও কিন্তু ট্রাই করতে পারেন এই ইতালিয়ান ডিশ। 

মোদকঃ নানা মুখরোচক খাবারের পাশাপাশি মিষ্টির খোঁজও করেছেন অনেকেই ভারতীয় নানা মিষ্টির মধ্যে এটি জনপ্রিয়। মোদক ছাড়া গণেশ পুজো একেবারেই অসম্পূর্ণ। গতানুগতিকভাবে মোদক তৈরির পাশাপাশি চকোলেট, আম, স্ট্রবেরি ও নানা রকমের মোদক এখন বাজারে মেলে। শুধু তাই নয় অনেকে বাড়িতেও বানান এই মিষ্টি। আর তাইই হয়তো এই মিষ্টি এবছরের গুগল সার্চলিস্টে সবথেকে বেশি। 

পর্ণ স্টার ম্যাটিনিঃ নামটা খুব অদ্ভূত হলেও গুগলে এই বছরে সবথেকে অনুসন্ধানকারী ড্রিঙ্ক এটিই। অর্থাৎ শুধু খাবারই নয় এর পাশাপাশি ড্রিঙ্কের খোঁজও করছেন সকলে। ককটেলের লিস্টে থাকা এক জনপ্রিয় ককটেল এটিই। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে রয়েছে বিতর্কও। এই ড্রিঙ্কের নাম নিয়ে রয়েছে বহু বিতর্ক।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর