এবার ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন জাফরানি ফুলকপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুলকপি, বিশেষত শীতকালীন সব্জি। কিন্তু গরমকালেও অনেকে এই সব্জি খেয়ে থাকেন। যদিও গরমকালে এই সব্জি বাজারেও বেশি পাওয়া যায়না। যদিও বা পাওয়া যায়, এর দাম থাকে আকাশছোঁয়া। তাই দামের কথা চিন্তা করেও অনেকে এই সব্জি কেনেন না। কিন্তু শীতকালে এই সব্জি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এর কারণ হল একটাই, এই সব্জি অনেকেই ভালোবাসেন খেতে। এমনকি নিরামিষের দিনে বলুন বা কোনও চটকদার খাবারে বলুন, এই সব্জিকে মোটামুটি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যাই হোক, এখন বর্ষাকাল। তবুও মানুষ মাঝে মাঝেই ভিন্ন ধরণের খাবার খেতে চান ভাতের সঙ্গে। কারণ সবসময় তো আর বাইরে গিয়ে খাবার খাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই রেঁধে ফেলতে পারেন বিভিন্ন ধরনের মুখরোচক রেসিপি। হ্যাঁ, আজ আপনাদের শেখাবো জাফরানি ফুলকপি রান্নার কৌশল। দেখে নিন রেসিপি।

উপকরণঃ- ১টি বড় সাইজের ফুলকপি, ১ কাপ টকদই, দেড় চা-চামচ রসুন বাটা, ১চা-চামচ কাঁচালঙ্কা, সামান্য হলুদ, ৪টি,বড় পেঁয়াজ কুচি, ৪ চামচ সাদা তেল, ২ চা-চামচ ঘি, জাফরান, ১ চিমটি কেশর, ১ চা-চামচ গরম মশলা গুঁড়ো, ১০-১২টি কাজুবাদাম, সামান্য পোস্ত বাটা, আধ কাপ ধনেপাতা কুচি, স্বাদমতো নুন-চিনি।

প্রণালীঃ- আগে ফুলকপির ফুলগুলো কেটে গরম জলে ভাপিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজকুচিগুলো লাল করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলের মধ্যেই ফুলকপি ভেজে তুলে রাখুন। এরপর দইতে আদা, রসুন, ধনেপাতা, কাঁচালঙ্কা, নুন ও চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এরপর কাজু, পোস্ত একসাথে বেটে নিন।শেষে কড়াইতে তেল গরম করে দই মাখানো ফুলকপি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকুন। এরপর ফুটে উঠলে ২ কাপ জল ও বাটা মশলা দিয়ে দিন। ঝোল গাঢ় হয়ে এলে পেঁয়াজ ভাজা ও জাফরান দিয়ে নামিয়ে নিন। ওপর থেকে ভাজা পেঁয়াজ ও কেশর দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন জাফরানি ফুলকপি।

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২