নববর্ষে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন চিংড়ির এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই বাংলায় নতুন বছর। প্রতিটি ঘরে শুরু হয়েছে প্রস্তুতি। তাই ভোজন রসিক বাঙালির বাড়িতে হবে এলাহি খানাপিনার আয়োজন। আর এই দিনেই যদি পাতে পড়ে চিংড়ি।  তাহলে তো একথায় জমে যাবে দুপুরের খাবার। তাই বছরের প্রথম দিনে চটজলদি বানিয়ে ফেলুন নারকেল –চিংড়ি।

কি ভাবে বানাবেন এই রেসিপি ?

উপকরণ – এই রান্নাটি করতে লাগবে বাগদা চিংড়ি (৫০০ গ্রাম) , নারকেল দুধ, নারকেল মালাই, নুন, চিনি, নারকেল বাটা,  তেজপাতা, ছোট এলাচ, হলুদ, ঘি, ডাব, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা।

পদ্ধতি- প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। নুন ও হলুদ মাখিয়ে রাখুন। অন্যদিকে একটা নারকেল  নিয়ে সেটা ভালভাবে কুড়িয়ে নিয়ে। এ বার কড়াইয়ে ঘি গরম করে তাতে এলাচ দিতে হবে। এরপর এতে চিংড়ি মাছগুলি দিয়ে দিন। চিংড়ি মাছগুলি কড়াইয়ে নাড়াচাড়া করুন।  হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। তারপর কড়াইতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা  ভাল করে ভেজে নিন। এবার তাতে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি। তারপর নারকেল দুধ, নারকেল বাটা দিয়ে ভাল করে ফুটতে দিতে হবে। এরপর মিশিয়ে দিন নারকেল মালাই এবং চিনি দিয়ে  নেড়েচেড়ে নামিয়ে নিন। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে নারকেল –চিংড়ি।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির