সন্ধ্যার চায়ের পার্টি জমিয়ে দেবে রাজস্থানের কলমি বড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি আর সঙ্গে চা থাকবে না এটা একেবারেই অবিশ্বাস্য। সন্ধ্যার চায়ের সঙ্গে যদি টা থাকে তাহলে তো আসর একেবারে জমে ক্ষীর। চায়ের সঙ্গে চপ, বেগুনি বা নিমকি ছাড়া খেতে পারেন কলমি বড়া। নাম শুনেই নিশ্চয়ই ভাবছেন কলমি শাকের কথা। বাঙালি মনে এটা ভাবাই স্বাভাবিক। কিন্তু কলমি বড়ার সঙ্গে কিন্তু একেবারেই সম্পর্ক নেই কলমি শাকের। রাজস্থানে কলমি বড়া হল একটি মুখোরচ পদ যা বানানো হয় নানা রকমের ডাল দিয়ে। এই রাজস্থানি খাবারের প্রতিটি কামড়ে রয়েছে অন্য রকম স্বাদ আর গন্ধ। খুব সামান্য মশালা দিয়ে তৈরি হয় এই পদ। জেনে নিন কীভাবে বানাবেন রাজস্থানি এই খাবার…

উপকরণ: ১ কাপ ছোলার ডাল, সবুজ মুগ ডাল ১/৩ কাপ, বিউলির ডাল ১/৩ কাপ, অড়হর ডাল ১/৩ কাপ, হিং ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, জোয়ান ২ চা চামচ, স্বাদ মত নুন, সাদা তেল।

পদ্ধতি: সমস্ত ডালগুলিকে ভাল ভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। ভেজানো হলে ডাল মিক্সিতে দিয়ে জল ছাড়া বেটে নিন। একেবারে মিহি করবেন না। এমনভাবে বাটবেন যাতে মিশ্রণ সামান্য দানাদানা থাকবে। বেটে নেওয়া ডালের সঙ্গে মিশিয়ে নিন হিং, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন। এর পর তার পরে হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল গড়ে সামান্য চাপ দিয়ে ছোট ছোট টিক্কির মতো বানিয়ে নিন। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে ছেড়ে দিন টিক্কিগুলো। আঁচ কমিয়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম চায়ের সঙ্গে সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন কলমি বড়া। আর জমে যাক সন্ধ্যার আড্ডা।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার