অল্প মশলা দিয়ে ঝট করে বানিয়ে ফেলুন ‘লাউ চিংড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধি : লাউ চিংড়ি’র নাম শুনলে কার না জিভে জল আসে। বহু পুরনো এই রেসিপি আজও যেন খাবার প্রেমীদের জিভে জল আনে। সেই কোন ছোটবেলায় খেয়েছি লাউ চিংড়ি। স্বাদ প্রায় যেন ভুলে যেতে বসেছি। এই গরমে হালকা ফুলকা জমজমাটি রান্না খেতে চাইলে ঝটপট বানিয়ে ফেলুন এই লাউ চিংড়ি। জেনে নিন কীভাবে বানাবেন

উপকরণ :  ৫০০ গ্রাম লাউ, ২০০ গ্রাম কুচো চিংড়ি, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, তেল, হলুদ, লবন, ধনে পাতা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা,  ধনে পাতা বাটা

প্রণালী : চিংড়িগুলো প্রথমে পরিষ্কার করে নিন।চিংড়িগুলিকে লবন এবং হলুদ গুঁড়ো দিয়ে ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটতে হবে।টমেটো গুলো একইসঙ্গে কেটে নিতে হবে।

এরপর ম্যারিনেট করা চিংড়িগুলিকে তেলে ২ মিনিটের জন্য হালকা ভেজে তুলুন। বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে। ওই একই প্যানে জিরে এবং তেজপাতা যোগ করুন তারপরে গ্রেট করা আদা এবং টমেটো কুচি দিয়ে দিন।একইসঙ্গে জিরে গুঁড়া, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু মিশিয়ে ৩ মিনিট রান্না করতে হবে। এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিন। ভাল করে নেড়েচেড়ে ২০ মিনিট মত রেখে দিন। এরপর লাউ এর সঙ্গে মশলাগুলো বেশ মাখো মাখো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি গুলোকে দিয়ে দিন। এর সঙ্গে ধনেপাতা বাটাও দিয়ে দিন। ব্যাস ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি লাউ চিংড়ি। এবার গরম গরম পরিবেশন করুন।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের